ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত থেকে বের হয়ে এনসিপি স্বতন্ত্র রাজনীতি না করলে নতুন বন্দোবস্তের আশা পুরোপুরি শেষ: রাশেদ ২৫ হজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী জয়পুরহাট সীমান্তে তিনজনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় পণ্ড মেয়েকে হত্যা করে বস্তাবন্দি করলেন বাবা-মা, নেপথ্যে ‘একাধিক ছেলের সঙ্গে সম্পর্ক’ বালুর ব্যবসা বন্ধ করেছি, এবার পাহাড় কাটাও বন্ধ করব: হুমাম খুলনার তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, মেয়েকে হত্যার বর্ণনা দিলেন মা ইসরাইলের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রীর জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ইরানের দিকে ১ হাজার ক্ষেপণাস্ত্র তাক করা আছে: ট্রাম্প

তৃতীয় ওয়ানডেতে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আকাশ স্পোর্টস ডেস্ক:

জিম্বাবুয়ে সফরে এখন পর্যন্ত হতাশার মধ্যেই সময় কাটছে বাংলাদেশের। একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচেও পরাজিত হয়েছে মেহেদী হাসান মিরাজের দল। ফলে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে টাইগাররা।

হারারেতে শনিবার (১১ জুলাই) বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হওয়া ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। টানা তিন ম্যাচেই টসে জিতে বোলিং বেছে নিলেন তিনি।

টসের সময় মিরাজ জানান, দ্বিতীয় ওয়ানডেতে দলের বোলিং পারফরম্যান্সে তিনি হতাশ। পাশাপাশি টপ অর্ডার ব্যাটসম্যানদের কাছ থেকে বড় জুটির প্রত্যাশার কথাও বলেন বাংলাদেশ অধিনায়ক।

সিরিজ বাঁচানোর ম্যাচে একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। পাঁচ বছর পর ওয়ানডে দলে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন। তিনি জায়গা নিয়েছেন নাহিদ রানার পরিবর্তে। সবশেষ ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষেই হারারেতে ওয়ানডে খেলেছিলেন সাইফ।

অন্যদিকে লেগ স্পিনার রিশাদ হোসেনের জায়গায় সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার তানভির ইসলাম।

এর আগে সিরিজের প্রথম ম্যাচে সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় হেরে যায় বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে শেষ ৪৯ বলে ৫ উইকেট হাতে রেখে ৪১ রান প্রয়োজন হলেও ম্যাচ বের করে আনতে পারেনি সফরকারীরা। ফলে শেষ ম্যাচে ঘুরে দাঁড়িয়ে অন্তত একটি জয় নিয়ে দেশে ফেরার লক্ষ্য বাংলাদেশের।

বাংলাদেশের একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফ উদ্দিন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও তানভির ইসলাম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত থেকে বের হয়ে এনসিপি স্বতন্ত্র রাজনীতি না করলে নতুন বন্দোবস্তের আশা পুরোপুরি শেষ: রাশেদ

তৃতীয় ওয়ানডেতে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আপডেট সময় ০১:৩৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬