ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কাতারের ‘শাসনব্যবস্থায় পরিবর্তন’ আনতে সৌদি আরব কূটকৌশল করছে

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

কাতারের ‘শাসনব্যবস্থায় পরিবর্তন’ আনতে সৌদি আরব কূটকৌশল করছে বলে অভিযোগ করেছে দোহা। কাতারের সঙ্গে উপসাগরীয় কয়েকটি দেশের চলমান সংকটের মধ্যে দোহা এই অভিযোগ করল।

সন্ত্রাসবাদে মদদদানের অভিযোগে প্রায় সাড়ে চার মাস আগে সৌদি আরবের নেতৃত্বে উপসাগরীয় আরব দেশগুলো কাতারকে একঘরে করে।

কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মদ বিন আবদুলরাহমান আল থানি যুক্তরাষ্ট্রের টিভি চ্যানেল সিএনবিসিতে গত মঙ্গলবার বলেন, কাতারের নেতৃত্ব অস্থিতিশীল করতে চাইছে রিয়াদ। শেখ মুহাম্মদ বলেন, ‘আমরা দেখছি (সৌদি আরব) সরকারের কর্তাব্যক্তিরা শাসনে (কাতার) পরিবর্তন আনার বিষয়ে কথা বলছেন।’

কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো দেশের ওপর অবরোধ আরোপের পরিকল্পনা ‘সন্ত্রাসবাদ’ দূর করার উদ্দেশ্য হয় না। হয় অসম্মান করতে ও শাসাতে।

বিশ্বে তরল প্রাকৃতিক গ্যাসের সবচেয়ে বড় রপ্তানিকারক কাতার। উপসাগরীয় অঞ্চলের সবচেয়ে বড় মার্কিন ঘাঁটিও এখানে। প্রায় ১১ হাজার মার্কিন সেনাসদস্য রয়েছে কাতারে। শেখ মোহাম্মদ বলেন, অবরোধের কারণে এই অঞ্চলে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াই বাধাগ্রস্ত হচ্ছে।

প্রসঙ্গত, গত ৫ জুন কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরবের নেতৃত্বে চার দেশ। দেশগুলো হলো সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসর। পরে লিবিয়া ও ইয়েমেন এতে যোগ দেয়। আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরি, সন্ত্রাসবাদে উসকানি ও জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটকে মদদ দেওয়ার অভিযোগ আনা হয় কাতারের বিরুদ্ধে। বরাবরই এই অভিযোগ অস্বীকার করেছে দোহা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কাতারের ‘শাসনব্যবস্থায় পরিবর্তন’ আনতে সৌদি আরব কূটকৌশল করছে

আপডেট সময় ১১:৩৯:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০১৭