ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুক্তরাষ্ট্রে খাবার ডেলিভারির সময় দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

আকাশ জাতীয় ডেস্ক: 

যুক্তরাষ্ট্রে খাবার ডেলিভারির সময় দুর্বৃত্তদের গুলিতে এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। নিহত ওই বাংলাদেশির নাম মো. মাহফুজুল হক। স্থানীয় সময় মঙ্গলবার রাতে দেশটির ফিলাডেলফিয়ায় খাবার ডেলিভারি দিতে গিয়ে তিনি হামলার শিকার হন এবং প্রাণ হারান।

এনবিসি১০ফিলাডেলফিয়া নিহত মাহফুজুল হক কোন দেশের নাগরিক বা কোন দেশ থেকে অভিবাসী হিসেবে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন, সে বিষয়ে কিছু উল্লেখ করেনি। তবে যুক্তরাষ্ট্রের বাংলাদেশিদের বিভিন্ন কমিউনিটি সংবাদমাধ্যমে তাকে বাংলাদেশি বংশোদ্ভূত বলে উল্লেখ করা হয়েছে।

জানা গেছে, নিহত মাহফুজুল হক নর্থইস্ট ফিলাডেলফিয়ার বাসিন্দা ছিলেন। আগে তিনি আল-শাম উইলো গ্রোভের একজন কর্মচারী ছিলেন। তার স্ত্রী ও ১৪ বছর বয়সী এক সন্তান রয়েছে। মর্মান্তিক এই ঘটনায় পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ফিলাডেলফিয়া পুলিশের প্রধান পরিদর্শক স্কট স্মলের বরাত দিয়ে এনবিসি১০ জানায়, রাত সাড়ে ৯টার দিকে সাউথ ইথান স্ট্রিটের ১০০০ নম্বর ব্লকে গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে মাহফুজুল হককে মাথার পেছনে গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা যায়।

পুলিশ জানায়, ঘটনাস্থলে একটি চালু অবস্থায় থাকা গাড়ি এবং একটি ডোরড্যাশের ডেলিভারি ব্যাগ পাওয়া যায়। গুরুতর আহত মাহফুজুল হককে হাসপাতালে নেওয়া হলে রাত ১০টার দিকে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

তদন্তের অংশ হিসেবে তিনি যে ঠিকানায় খাবার পৌঁছে দিতে যাচ্ছিলেন, সেখানে গিয়ে পুলিশ জানতে পারে, ওই বাসার বাসিন্দারা ডোরড্যাশে কোনো খাবারের অর্ডার দেননি।

তদন্তকারীরা ঘটনাস্থল থেকে রাইফেলের দুটি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করেছেন। এগুলো নিহত ব্যক্তির দেহের খুব কাছেই পড়ে ছিল। পুলিশের ধারণা, খুব কাছ থেকে তাকে গুলি করা হয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, এটি পরিকল্পিত বা লক্ষ্য করে চালানো হামলা। এ ঘটনায় মুখোশ পরা গাঢ় রঙের পোশাকধারী তিনজনকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়েছে। তবে এখনো তাদের কোনো ছবি প্রকাশ করা হয়নি।

এ ছাড়া ঘটনাস্থল থেকে প্রায় এক ব্লক দূরে খাবারভর্তি একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। তবে সেটির সঙ্গে হত্যাকাণ্ডের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হতে পারেনি তদন্তকারীরা।

ঘটনার পর এক বিবৃতিতে ডোরড্যাশের এক মুখপাত্র বলেন, এ মর্মান্তিক ঘটনায় প্রতিষ্ঠানটি গভীরভাবে শোকাহত। নিহতের পরিবার, বন্ধু ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, ঘটনার তদন্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে, যাতে দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনা যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

যুক্তরাষ্ট্রে খাবার ডেলিভারির সময় দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

আপডেট সময় ০৭:৫০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬