ঢাকা ১১:১২ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত্রিযাপন না করার পরামর্শ কর্নেল অলির সংসদে ব্যাংক ডাকাতদের ‘ডিম থেরাপি’ দেওয়ার দাবি রেহানা আক্তার রানুর স্বাস্থ্যখাতে দ্বিতীয় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে: সমাজকল্যাণ মন্ত্রী রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী দুর্যোগ মোকাবিলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়ার ঘোষণা জাবের-জুমার জালিয়াতির মাধ্যমে মুক্তিযোদ্ধা কোটার সুবিধাভোগীদের বিরুদ্ধে ব্যবস্থা শুরু: মুক্তিযুদ্ধমন্ত্রী কুমিল্লায় অটোরিকশাকে ধাক্কা দিয়ে লরি পুকুরে, নিহত দুই ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু

শিশু ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধ গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক: 

গাজীপুরের কাশিমপুর থানা এলাকায় ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অলি আহম্মেদ (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৮ জুলাই) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার অলি কাশিমপুর থানার দক্ষিণ জরুন এলাকার বেলায়েত হোসেনের বাড়ির ভাড়াটিয়া। তিনি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার দুইকারচর গ্রামের হাসমত আলীর ছেলে।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে কাশিমপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

কাশিমপুর থানার পুলিশ পরিদর্শক তারিকুল ইসলাম বলেন, গতকাল ৭ জুলাই কাশিমপুর থানা দক্ষিণ জরুন এলাকার বেলায়েত হোসেনের মালিকানাধীন বাড়িতে এ ঘটনা ঘটে। ওই বাড়ির একটি ভাড়াটিয়ার কক্ষে নিয়ে অভিযুক্ত অলি আহম্মেদ জোরপূর্বক ভুক্তভোগী মেয়ে শিশুকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। শিশুকে সেইফটি জোনে নেওয়া হয়েছে এবং পরীক্ষা ও তদন্ত চলছে।

কাশিমপুর থানার পুলিশ জানায়, লিখিত অভিযোগ পাওয়ার পর তা এজাহার হিসেবে গ্রহণ করে মামলা রুজু করা হয়েছে। একই সঙ্গে মামলার তদন্তভার এসআই মো. শফিকুল ইসলামের ওপর ন্যস্ত করা হয়েছে।

এসআই মো. শফিকুল ইসলামের বলেন, অলি আহম্মেদকে গ্রেফতার করা হয়েছে। তাকে আজ বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব

শিশু ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধ গ্রেফতার

আপডেট সময় ০৮:৪০:৩২ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬