ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে বহুমুখী উদ্যোগ ও গবেষণাভিত্তিক প্রযুক্তি অপরিহার্য আমানতকারীরা তাদের টাকা ফেরত পাবেন, তবে সময় লাগবে: সংসদে অর্থমন্ত্রী নিরাপদ ও বাসযোগ্য দেশ গড়ে তোলাই আমাদের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে ঢাকার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ক্লিন স্কুল টিম’ গঠনের নির্দেশ ‘২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য’:সংসদে জ্বালানিমন্ত্রী লবণের ন্যায্যমূল্য নিশ্চিত ও স্বল্পসুদে ঋণ সম্প্রসারণে সরকারের নানা উদ্যোগ: শিল্পমন্ত্রী সেদিন ‘রিভোল্ট’ করলে বিশৃঙ্খলার শেষ কোথায় গিয়ে দাঁড়াত, কেউ জানে না: শফিকুর রহমান অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করতে চাই: প্রধানমন্ত্রী জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা ফিফার বিরুদ্ধে তদন্তের দাবি

আর্জেন্টিনার জন্য কী দুর্দান্ত একটি রাত: পূর্ণিমা

আকাশ বিনোদন ডেস্ক :

ফুটবল বিশ্বের অন্যতম মহাতারকা লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্সে আর্জেন্টিনার অবিশ্বাস্য জয়ে ভাসছে পুরো ফুটবলবিশ্ব। মাঠের সেই উন্মাদনা ছুঁয়ে গেছে বিনোদন জগতের তারকা ফুটবলপ্রেমীদের মাঝেও। তবে শুধু সাধারণ দর্শকই নন, আলবিসেলেস্তেদের এই ঐতিহাসিক ও রোমাঞ্চকর জয়ে উল্লাসে মেতে উঠেছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা।

অভিনেত্রী আর্জেন্টিনার এই অবিশ্বাস্য জয়ের পর সামাজিক মাধ্যমে নিজের তুমুল উচ্ছ্বাস আর ভালো লাগার কথা প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি পোস্ট করে কোটি ভক্তের উদ্দেশে মনের অনুভূতি শেয়ার করে নিয়েছেন তিনি। আর্জেন্টিনার প্রতি নিজের ভালোবাসা ও মুগ্ধতা প্রকাশ করে অভিনেত্রী লিখেছেন— আর্জেন্টিনার জন্য কী দুর্দান্ত একটি রাত।

পূর্ণিমা বলেন, যখন সারা বিশ্ব ভেবেছিল সব শেষ, মেসি এবং তার যোদ্ধারা দেখিয়ে দিলেন সত্যিকারের চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়। সাহস, আবেগ আর বিশ্বাস এক নান্দনিক উপায়ে পুরো খেলার মোড় ঘুরিয়ে দিল। আলহামদুলিল্লাহ।

প্রিয় দলের এমন শ্বাসরুদ্ধকর জয়ে পূর্ণিমার এ আবেগঘন বার্তা সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। তার ভক্ত-অনুরাগীরাও মন্তব্যের ঘরে এসে পূর্ণিমার সঙ্গে সুর মিলিয়ে আর্জেন্টিনা দলের প্রতি ভালোবাসা ও শুভকামনা জানাচ্ছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রেফারির প্রতিটি সিদ্ধান্তই নিখুঁত ছিল, আমরা সন্তুষ্ট: মেসি

আর্জেন্টিনার জন্য কী দুর্দান্ত একটি রাত: পূর্ণিমা

আপডেট সময় ০৬:৪০:৫৫ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬