ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আর্জেন্টিনার সমর্থক বর্ষা জয় চান মিশরের

আকাশ বিনোদন ডেস্ক :

চলছে ফিফা বিশ্বকাপ ১৬-এর লড়াই। আজ হাইভোল্টেজ ম্যাচে শেষ ১৬-এর লড়াইয়ে মেসির আর্জেন্টিনার মুখোমুখি হবেন মোহামেদ সালাহর মিশর। আটলান্টা স্টেডিয়ামে আজ রাত ১০টায় মুখোমুখি হবে এ দুই দল। আর্জেন্টিনার সমর্থক জনপ্রিয় অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা জয় চান মিশরের। যদি আর্জেন্টিনা আজ না-ও জেতে, তাহলেও নাকি মন খারাপ হবে না বলে জানিয়েছেন অভিনেত্রী।

যদিও অভিনেত্রী এবার প্রিয় খেলোয়াড় মেসির প্রতিটি ম্যাচ আনন্দ নিয়ে উপভোগ করেছেন। সামাজিক মাধ্যমে জানাচ্ছেন তার প্রতিক্রিয়া। মাঝে মাঝে অন্য দলকেও খোঁচা দিচ্ছেন। আজকের আর্জেন্টিনা ও মিশরের ম্যাচ নিয়েও আগাম জয়-পরাজয়ে চাওয়া-পাওয়ার কথা জানিয়েছেন অভিনেত্রী। তবে আজ হঠাৎ নিজের পছন্দের দল মেসির আর্জেন্টিনার পরাজয় চেয়েছেন বর্ষা। অন্যদিকে জয় চেয়েছেন মোহামেদ সালাহর মিশরের।

কারণ কী? এমন প্রশ্নের উত্তরে সামাজিক মাধ্যম ফেসবুকে আফিয়া নুসরাত বর্ষা লিখেছেন— আজ প্রিয় দল আর্জেন্টিনা হারলেও আমার মনে কষ্ট লাগবে না। কারণ মন থেকে চাই দুনিয়ার বুকে মুসলিমদের জয় হোক; আমিন।

‘খোঁজ—দ্য সার্চ’ অভিনেত্রীর এমন মনোভাবনার সঙ্গে সহমত পোষণ করেছেন তার ভক্ত-অনুরাগীদের অনেকেই। আবার কেউ কেউ বলছেন— খেলার মধ্যে এসব ‘ধর্মীয় রাজনীতি’ টেনে আনা অপ্রাসঙ্গিক।

উল্লেখ্য, ২০১২ সাল থেকে সিনেমায় অভিনয় করছেন অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা । ব্যবসায়ী স্বামী অনন্ত জলিল প্রযোজিত-অভিনীত সিনেমাতেই কাজ করেছেন তিনি। তবে গত বছর অভিনয় ছেড়ে দিয়ে ইসলামের পথে জীবনযাপন করবেন বলে ঘোষণা দেন এ তারকা দম্পতি। পরে সিদ্ধান্ত বদল এনে জানান, হাতে থাকা সিনেমাগুলো সম্পন্ন করে অবসরে যাবেন তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আর্জেন্টিনার সমর্থক বর্ষা জয় চান মিশরের

আপডেট সময় ০৪:২০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬