ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রিয় দলকে ফাইনালে দেখার আশা কিং খানের, থাকতে চান মাঠেও

আকাশ বিনোদন ডেস্ক :

বিশ্বকাপের ফাইনাল ঘিরে উন্মাদনায় এবার নাম জড়াল ঢালিউড সুপারস্টার শাকিব খানের। জোর গুঞ্জন উঠেছে, প্রিয় দলের শিরোপার লড়াই মাঠে বসেই উপভোগ করতে যুক্তরাষ্ট্রে গেছেন তিনি।

জানা গেছে, আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের ফাইনাল ম্যাচের টিকিট সংগ্রহ করতে পারলে গ্যালারিতে বসেই খেলা দেখার পরিকল্পনা রয়েছে শাকিব খানের। তার ঘনিষ্ঠ একটি সূত্র এমন তথ্য জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যমকে।

ঘনিষ্ঠ সূত্রের দাবি, আর্জেন্টিনার সমর্থক হিসেবে নিজের প্রিয় দলকে শিরোপার লড়াইয়ে দেখতে চান শাকিব। তাই বিশ্বকাপের শেষ ম্যাচে প্রিয় দলকে মাঠে বসে দেখার ইচ্ছা থেকেই এই পরিকল্পনা বলে মনে করেছেন। বিষয়টি নিয়ে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমেও ভক্তদের মধ্যে চলছে ব্যাপক আলোচনা।

এদিকে সদ্য অনুষ্ঠিত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে শাকিব খানের অনুপস্থিতিও নতুন করে এই গুঞ্জনকে আরও জোরালো করেছে। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নির্বাচনের আগের রাতে তিনি ঢাকা থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেন। ফলে ভোট দেওয়ার সুযোগ হয়নি তার।

তবে এই সফরের কারণ শুধু বিশ্বকাপের ফাইনাল নয় বলেও জানা গেছে। যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দার অনুমতিপত্র বা গ্রিন কার্ডধারী হওয়ায় দেশটির নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময় পরপর সেখানে অবস্থান করতে হয় শাকিব খানকে। সেই আইনি আনুষ্ঠানিকতা পালনও তার এই সফরের অন্যতম উদ্দেশ্য বলে জানা গেছে।

এখন সবকিছু নির্ভর করছে টিকিটের ওপর। টিকিট নিশ্চিত করতে পারলে বিশ্বকাপের মহারণে গ্যালারিতে দেখা যেতে পারে ঢালিউডের এই শীর্ষ তারকাকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

প্রিয় দলকে ফাইনালে দেখার আশা কিং খানের, থাকতে চান মাঠেও

আপডেট সময় ০২:২০:৫৬ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬