ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সৌদি আরবে ড্রাইভিং শেখার সময় দুর্ঘটনায় সিলেটের যুবক নিহত

আকাশ জাতীয় ডেস্ক:  

সৌদি আরবে ড্রাইভিং শেখার সময় সড়ক দুর্ঘটনায় সিলেটের এক যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার বিকেলে জেদ্দার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারেক আহমদ (২৫) মারা যান।

নিহত তারেক আহমদ সিলেটের কানাইঘাট উপজেলার বড়চতুল ইউনিয়নের মুক্তাপুর গ্রামের ফয়েজ আহমদের ছেলে।

পরিবারের বরাত দিয়ে বড়চতুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আবুল হোসেন চতুলী জানান, বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে জেদ্দা শহরে ড্রাইভিং শেখার সময় তারেক দুর্ঘটনার শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাকে জেদ্দার একটি হাসপাতালে ভর্তি করা হয় এবং আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছিল।

চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে তিনি মারা যান।

পরিবারের সদস্যরা তার মরদেহ দেশে আনার প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সৌদি আরবে ড্রাইভিং শেখার সময় দুর্ঘটনায় সিলেটের যুবক নিহত

আপডেট সময় ০৫:১০:২৬ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬