ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাংকিং খাতে আস্থা পুনঃপ্রতিষ্ঠায় সুশাসনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে : গভর্নর সৌদি আরবে ড্রাইভিং শেখার সময় দুর্ঘটনায় সিলেটের যুবক নিহত সমবায়ীদের পণ্য রপ্তানিতে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর সরকারের মূল লক্ষ্য মানুষের জীবনমান উন্নয়ন: বাণিজ্যমন্ত্রী দুর্নীতি করলেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী মোট জনসংখ্যার ৬ শতাংশ মানুষ প্রতিবন্ধী: সমাজকল্যাণমন্ত্রী চকবাজারে খাজা মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট কুমিল্লায় ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, ভিডিও ভাইরাল সন্তান-স্বজন হত্যার বিচার চায় জুলাই শহীদ পরিবারের সদস্যরা ৫ আগস্টের অর্জন একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়: প্রধানমন্ত্রী

মুশফিককেও কোচিংয়ে আনতে চায় বিসিবি

আকাশ স্পোর্টস ডেস্ক :

ঘরোয়া ক্রিকেট ইতি টানার আগেই কোচিং ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ঢাকা প্রিমিয়ার লিগ খেলছেন বলে যুব দল ও ‘এ’ দলের সঙ্গে পরামর্শক হিসেবে যুক্ত হয়েছেন তিনি। একই পথে মুশফিকুর রহিমকেও কাজে লাগাতে চায় বিসিবি। মুশফিক অবশ্য বিপিএল, ডিপিএলের পাশাপাশি এখনও আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন।

অবসরের পর মুশফিককে কোচিংয়ে নিয়ে আসতে চান জানিয়ে বিসিবি পরিচালক ফাহিম সিনহা বলেন, ‘মাহমুদউল্লাহ, মুশফিক যারা আমাদের দেশের হয়ে এত দীর্ঘ সময় আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে খেলেছে, তাদের অভিজ্ঞতা নতুন প্রজন্মের ক্রিকেটারদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা আমাদের দায়িত্ব।’

তবে বিসিবির চাওয়াতেই সব হবে না, মুশফিক কোচিংয়ে যুক্ত হতে আগ্রহী হলেই তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিবি। ফাহিম আরও বলেন, ‘যদি মুশফিক কোচিংয়ে আগ্রহী হন কিংবা ক্রিকেটের সঙ্গে কাজ করতে চান, তাহলে আমরা অবশ্যই তাকে যুক্ত করতে চাই।’

মুশফিককে কোচিংয়ে যুক্ত করতে চাওয়ার কারণ হিসেবে তিনি বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে এত বছরের অভিজ্ঞতা এবং আধুনিক ক্রিকেটকে কাছ থেকে দেখার সুযোগ; এসব আমাদের ক্রিকেটের জন্য অনেক মূল্যবান। তাকে যদি আমরা বিসিবির সঙ্গে যুক্ত করতে না পারি, সেটি আমাদের ব্যর্থতা হবে।’

এদিকে আঞ্চলিক কোচদের মান উন্নয়নের জন্য পদক্ষেপ নিয়েছে বিসিবি। এই বোর্ড পরিচালক জানান, ‘আমরা তিন সদস্যের একটি টেকনিক্যাল কমিটি গঠন করছি। মোহাম্মদ সালাহউদ্দিন, মিজানুর রহমান বাবুল এবং সোহেল ইসলাম এই মূল্যায়নের দায়িত্বে থাকবেন।’

তিনি আরও বলেন, ‘কেপিআই (কী পারফরম্যান্স ইন্ডিকেটর) বাস্তবায়নের পর থেকেই কোচদের পারফরম্যান্স মূল্যায়নের একটি নির্দিষ্ট প্রক্রিয়া চালু হবে। সিনিয়র কোচরা জেলা ও বিভাগীয় কোচদের তদারকি করবেন। আমরা এমন একটি কাঠামো তৈরি করতে চাই, যেখানে বিসিবির অধীনে থাকা সব কোচ কেপিআইয়ের আওতায় আসবেন।’

এছাড়া আঞ্চলিক পর্যায়ের কোচদের পারিশ্রমিক বাড়ানো হবে বলেও জানান ফাহিম, ‘বেতন কাঠামোতে পরিবর্তন আনা হবে। আমাদের পরিকল্পনা অনুযায়ী জেলা কোচদের বর্তমান বেতনের তুলনায় অন্তত ৭০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হবে। সেখানে তিনটি গ্রেড থাকবে। যোগ্যতার ভিত্তিতে গ্রেড নির্ধারণ করা হবে এবং শুরু থেকেই তারা ভালো বেতন পাবেন।’

Tag :
আপলোডকারীর তথ্য

ব্যাংকিং খাতে আস্থা পুনঃপ্রতিষ্ঠায় সুশাসনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে : গভর্নর

মুশফিককেও কোচিংয়ে আনতে চায় বিসিবি

আপডেট সময় ০৪:০৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬