ঢাকা ১১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহাসচিবের কাছে পদবঞ্চিতদের নালিশ- ‘একসময়ের প্রভাবশালী যুবদল এখন মৃতপ্রায়’ ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা, ৩ আগস্ট ছাত্রসমাবেশে থাকবেন প্রধানমন্ত্রী ময়মনসিংহে স্কুলছাত্র হত্যা মামলায় দুই ভাইয়ের মৃত্যুদণ্ড ভূমিকম্পের আট দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার এক ব্যক্তি বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় ডিএসসিসির বিশেষ সভা, কমিটি গঠন ফিলিস্তিনের রাষ্ট্রদূতের আমন্ত্রণে ইসলামী আন্দোলন প্রতিনিধিদলের মধ্যাহ্নভোজে অংশগ্রহণ নতুন ভিসানীতি করছে সরকার, খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন দামেস্কের ক্যাফেতে বোমা বিস্ফোরণ, হতাহত ২১ প্রশাসনে প্রটোকলের নামে জুনিয়রদের ওপর নির্যাতন, দুর্নীতির বীজ বপন হচ্ছে:মোহাম্মদ মুনীর চৌধুরী

সূচক কমলেও সিএসইতে লেনদেন বেড়েছে

আকাশ জাতীয় ডেস্ক:

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২ জুলাই) পুঁজিবাজারে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৮ পয়েন্ট কমে ৫ হাজার ৭৪৩ পয়েন্টে অবস্থান করছে।

অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৬ পয়েন্ট কমে ২ হাজার ১৬২ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ১ হাজার ৪৩৯ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের তুলনায় ১৩১ কোটি ১১ লাখ টাকা কম।

আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৫৭০ কোটি ৬৫ লাখ টাকার। ডিএসইতে ৩৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ২৪৯টির দর বেড়েছে, ৯৪টির কমেছে এবং ৫৪টির দর অপরিবর্তিত রয়েছে।

লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো-মালেক স্পিনিং, ব্র্যাক ব্যাংক, সামিট পোর্ট, বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, আইপিডিসি, সিটি ব্যাংক, আইটি কনসালট্যান্ট, সোনারগাঁও টেক্সটাইল এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪২ পয়েন্ট কমে ১৫ হাজার ৪০৭ পয়েন্টে অবস্থান করছে।

এদিন সিএসইতে ২৩১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ১১০টির দর বেড়েছে, ৯৪টির কমেছে এবং ২৭টির দর অপরিবর্তিত রয়েছে।

সিএসইতে বৃহস্পতিবার ৬০ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের তুলনায় ১৯ কোটি ২৩ লাখ টাকা বেশি। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ৪১ কোটি ১৩ লাখ টাকার।

Tag :
আপলোডকারীর তথ্য

মহাসচিবের কাছে পদবঞ্চিতদের নালিশ- ‘একসময়ের প্রভাবশালী যুবদল এখন মৃতপ্রায়’

সূচক কমলেও সিএসইতে লেনদেন বেড়েছে

আপডেট সময় ০৯:১০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬