ঢাকা ১১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অকার্যকর ও সরকারনিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন চাপিয়ে দিলে তা আত্মঘাতী হবে: টিআইবি মহাসচিবের কাছে পদবঞ্চিতদের নালিশ- ‘একসময়ের প্রভাবশালী যুবদল এখন মৃতপ্রায়’ ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা, ৩ আগস্ট ছাত্রসমাবেশে থাকবেন প্রধানমন্ত্রী ময়মনসিংহে স্কুলছাত্র হত্যা মামলায় দুই ভাইয়ের মৃত্যুদণ্ড ভূমিকম্পের আট দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার এক ব্যক্তি বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় ডিএসসিসির বিশেষ সভা, কমিটি গঠন ফিলিস্তিনের রাষ্ট্রদূতের আমন্ত্রণে ইসলামী আন্দোলন প্রতিনিধিদলের মধ্যাহ্নভোজে অংশগ্রহণ নতুন ভিসানীতি করছে সরকার, খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন দামেস্কের ক্যাফেতে বোমা বিস্ফোরণ, হতাহত ২১

দামেস্কের ক্যাফেতে বোমা বিস্ফোরণ, হতাহত ২১

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

সিরিয়ার রাজধানী দামেস্কের কেন্দ্রস্থলে একটি জনাকীর্ণ ক্যাফেতে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে রিপোর্ট লেখা পর্যন্ত ২১ জন হতাহতের খবর পাওয়া গেছে। এর মধ্যে অন্তত পাঁচজন নিহত ও ১৬ জন আহত হয়েছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, রাজধানীর কেন্দ্রস্থলে অবস্থিত প্যালেস অব জাস্টিস-এর (বিচার প্রাসাদ) কাছে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের সময় ক্যাফেটিতে বহু মানুষ অবস্থান করছিলেন, ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, সিরিয়ার জরুরি স্বাস্থ্যসেবা বিভাগের প্রধানের বরাত দিয়ে এ ঘটনায় অন্তত পাঁচজন নিহত এবং ১৬ জন আহত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে।

আহতদের দ্রুত আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের কয়েকজনের অবস্থা গুরুতর বলে স্থানীয় সূত্র জানিয়েছে। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিস্ফোরণের পরপরই নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে ফেলে এবং উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পাশাপাশি এলাকায় তল্লাশি অভিযান শুরু করেন।

তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। রিপোর্ট লেখা পর্যন্ত কোনও ব্যক্তি বা সংগঠন হামলার দায় স্বীকার করেনি।

ঘটনার তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিস্ফোরণের পেছনে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে হামলাটি চালানো হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

অকার্যকর ও সরকারনিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন চাপিয়ে দিলে তা আত্মঘাতী হবে: টিআইবি

দামেস্কের ক্যাফেতে বোমা বিস্ফোরণ, হতাহত ২১

আপডেট সময় ০৭:৫০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬