ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চীনের সবচেয়ে উঁচু ভবনে উড়োজাহাজ বিধ্বস্ত, মানসিক অবসাদে ভুগছিলেন পাইলট

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

চীনের রাজধানী বেইজিংয়ের সবচেয়ে উঁচু ভবনে একটি ছোট উড়োজাহাজ আছড়ে পড়ার ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, উড়োজাহাজটি বিধ্বস্ত করে নিহত হওয়া ওই পাইলট মানসিক সমস্যায় ভুগছিলেন। এমনকি নিজের ডায়েরিতে তিনি আত্মহত্যার কথাও লিখেছিলেন।

গত শুক্রবার বিকাল ৫টা ৫৫ মিনিটে বেইজিংয়ের কেন্দ্রস্থলে ৫২৮ মিটার উঁচু ‘সিআইটিআইসি’ টাওয়ারে একটি ছোট উড়োজাহাজ আছড়ে পড়ে। এতে ভবনটির ওপরের দিকের কাচ ভেঙে যায় এবং নিচে আগুন ধরে যায়। ওই ঘটনায় ১৩ জন আহত হন।

চীনের শীর্ষ নেতাদের বাসভবন থেকে এই ভবনের দূরত্ব মাত্র ৭ কিলোমিটার। তাই কঠোর নিরাপত্তার এই শহরে এমন উড়োজাহাজ দুর্ঘটনা নিয়ে বড় প্রশ্ন উঠেছে।

বৃহস্পতিবার স্থানীয় সরকার এক বিবৃতিতে জানায়, ৬৬ বছর বয়সী ওই পাইলটের নাম লিউ। বিবাহবিচ্ছেদের পর তিনি বেইজিংয়ে একাই থাকতেন। দীর্ঘদিন ধরে তিনি অনিদ্রা ও হতাশায় ভুগছিলেন। তার ডায়েরিতে নিজের ‘জীবন শেষ করে দেওয়ার’ কথা লেখা ছিল। ব্যক্তিগত হতাশা থেকেই তিনি মানুষের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ এই কাজ করেছেন।

লিউ পেশায় ফ্রিল্যান্সার ছিলেন এবং উড়োজাহাজ চালানোর লাইসেন্স পেয়েছিলেন। ঘটনার দিন বিকালে তিনি দুই আসনের একটি ছোট উড়োজাহাজ নিয়ে একাই উড়ছিলেন। কিন্তু হঠাৎ তিনি নির্ধারিত পথ ছেড়ে অন্যদিকে চলে যান এবং নিয়ন্ত্রণকক্ষের সাথে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এদিকে, দুর্ঘটনার পরপরই পুলিশ সাধারণ মানুষ ও সাংবাদিকদের ছবি তুলতে বাধা দেয় এবং ইন্টারনেট থেকে এই ঘটনার সব ছবি ও ভিডিও দ্রুত মুছে ফেলা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চীনের সবচেয়ে উঁচু ভবনে উড়োজাহাজ বিধ্বস্ত, মানসিক অবসাদে ভুগছিলেন পাইলট

আপডেট সময় ০২:৫০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬