ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো

জিম্বাবুয়ে সিরিজের অধিনায়ক হৃদয়, ফিরলেন মোসাদ্দেক-ইয়াসির

আকাশ স্পোর্টস ডেস্ক :

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) অংশ নিতে যাওয়ায় নিয়মিত অধিনায়ক লিটন দাস ও পেসার তাসকিন আহমেদকে রাখা হয়নি। তাদের অনুপস্থিতিতে টানা দ্বিতীয় সিরিজে দলকে নেতৃত্ব দেবেন তাওহিদ হৃদয়।

লিটনের পাশাপাশি এলপিএলে শুরু থেকেই খেলার অনুমতি পেয়েছেন তাসকিন আহমেদ। তাই জিম্বাবুয়ে সফরের দলে জায়গা হয়নি এই দুই ক্রিকেটারের। ঘোষিত দলে সবচেয়ে বড় চমক মোসাদ্দেক হোসেন ও ইয়াসির আলি চৌধুরীর প্রত্যাবর্তন। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আবারও জাতীয় দলের এই সংস্করণে সুযোগ পেলেন তারা। এছাড়া দলে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন।

প্রধান নির্বাচক হাবিবুল বাশার জানান, সাম্প্রতিক সময়ে শামীম হোসেনের ধারাবাহিক ব্যর্থতাই মোসাদ্দেকের ফেরার পথ তৈরি করেছে। আর মিডল অর্ডারে বড় শট খেলার সক্ষমতার কারণেই ইয়াসিরকে দলে নেওয়া হয়েছে।

জাতীয় লিগ টি-টোয়েন্টিতে মোসাদ্দেক ৫৮.৬৬ গড়ে ১৭৬ রান করার পাশাপাশি ৬ উইকেট শিকার করেন। একই আসরে ইয়াসির ৬৫.৬৬ গড়ে করেন ১৯৭ রান। এই পারফরম্যান্সই তাদের জাতীয় দলে ফেরার ভিত্তি তৈরি করেছে। অন্যদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ব্যর্থতার মূল্য দিতে হয়েছে শামীম হোসেন ও সৌম্য সরকারকে। শামীম ধারাবাহিকভাবে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন, আর লিটনের বিকল্প হিসেবে সুযোগ পেয়েও নিজেকে প্রমাণ করতে পারেননি সৌম্য।

প্রসঙ্গত, জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে ১৫, ১৭ ও ১৯ জুলাই। সব ম্যাচই হবে বুলাওয়েতে।

বাংলাদেশ দল: তাওহিদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলি চৌধুরী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, আব্দুল গাফফার সাকলাইন ও মোহাম্মদ সাইফ উদ্দিন।

Tag :
আপলোডকারীর তথ্য

রাজীব গান্ধীর সঙ্গে প্রথম দেখা ও প্রেমের গল্প জানালেন সোনিয়া গান্ধী

জিম্বাবুয়ে সিরিজের অধিনায়ক হৃদয়, ফিরলেন মোসাদ্দেক-ইয়াসির

আপডেট সময় ১২:১০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬