ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর সতর্কতা বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি এবছর ২০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী নাইজেরিয়ায় স্কুলে হামলায় ৩ জন নিহত, শিক্ষার্থীসহ নিখোঁজ ৩৭ এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি বাবাকে অপমানের ক্ষোভে ৫ বছরের শিশুকে হত্যা করেন নিহা

নাইজেরিয়ায় স্কুলে হামলায় ৩ জন নিহত, শিক্ষার্থীসহ নিখোঁজ ৩৭

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো অঙ্গরাজ্যের একটি মাধ্যমিক বিদ্যালয়ে সশস্ত্র হামলার ঘটনায় তিনজন নিহত হয়েছেন। পরীক্ষা চলাকালে সংঘটিত ওই হামলার পর শিক্ষার্থীসহ অন্তত ৩৭ জন নিখোঁজ রয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স (আইএসডব্লিউএপি) গোষ্ঠীর সদস্যরা এ হামলা চালায়।

সোমবার বোর্নো অঙ্গরাজ্যের লাসা শহরের একটি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছিল। এ সময় বন্দুকধারীরা স্কুলে হামলা চালিয়ে শিক্ষার্থী ও কর্মীদের জিম্মি করে নিয়ে যায়। দীর্ঘদিন ধরেই সশস্ত্র গোষ্ঠীগুলোর সহিংসতায় অস্থির হয়ে আছে অঞ্চলটি।

প্রাথমিকভাবে নাইজেরিয়ার সেনাবাহিনী জানিয়েছিল, হামলার পর ১০ জনকে উদ্ধার করা হয়েছে এবং মাত্র একজন নিখোঁজ রয়েছেন। তবে পরে স্থানীয় প্রশাসন ও শিক্ষা বিভাগের হালনাগাদ তথ্যে জানা যায়, এখনো ৩৭ জন নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে ২৫ ছাত্রী, ১১ ছাত্র এবং বিদ্যালয়ের এক কর্মী রয়েছেন।

বোর্নো রাজ্যের শিক্ষা কমিশনার লাওয়ান আব্বা ওয়াকিলবে জানান, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকসহ আটজনকে ইতোমধ্যে মুক্ত করা হয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিখোঁজ শিক্ষার্থীদের নাম, লিঙ্গ এবং অভিভাবকদের মোবাইল নম্বরসংবলিত একটি তালিকাও প্রকাশ করা হয়েছে।

এ হামলায় নিহত তিনজনের মধ্যে একজন সেনাসদস্য ও একজন শিক্ষক রয়েছেন বলে সেনাবাহিনী নিশ্চিত করেছে।

নাইজেরিয়ার উত্তর ও মধ্যাঞ্চলে মুক্তিপণের জন্য শিক্ষার্থী অপহরণ এখন সশস্ত্র গোষ্ঠী ও ডাকাতচক্রের অন্যতম কৌশলে পরিণত হয়েছে। ২০১৪ সালে বোকো হারামের হাতে চিবক শহর থেকে শত শত স্কুলছাত্রী অপহরণের ঘটনা বিশ্বজুড়ে আলোড়ন তুলেছিল। এরপরও দেশটিতে স্কুলভিত্তিক অপহরণের ঘটনা থামেনি।

গত মে মাসে বোর্নো অঙ্গরাজ্যের মুসা গ্রাম থেকে ৪০ জনের বেশি শিক্ষার্থী অপহৃত হয়, যাদের এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। একই মাসে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওইও অঙ্গরাজ্যের তিনটি স্কুল থেকেও বহু শিক্ষার্থীকে অপহরণ করা হয়।

২০০৯ সাল থেকে উত্তর-পূর্বাঞ্চলে সশস্ত্র বিদ্রোহ মোকাবিলা করছে নাইজেরিয়া। এক দশক আগের তুলনায় সহিংসতা কিছুটা কমলেও, বিশ্লেষকদের মতে গত বছর থেকে দেশটিতে আবারও সশস্ত্র হামলার প্রবণতা বেড়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর সতর্কতা

নাইজেরিয়ায় স্কুলে হামলায় ৩ জন নিহত, শিক্ষার্থীসহ নিখোঁজ ৩৭

আপডেট সময় ১১:০৫:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬