ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

কোটি কোটি টাকার মালিক সানির এ কেমন হাল!

আকাশ বিনোদন ডেস্ক : 

বলিউড অভিনেতা সানি দেওলের আসন্ন সিনেমা ‘ইক্কা’র ট্রেলার মুক্তি পেয়েছে। সেই সিনেমার ট্রেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হন তিনি। সেখানে পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হয় অভিনেতার ছেঁড়া জুতা। মুহূর্তেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ভাইরাল হয়ে পড়ে সেই জুতা।

গ্ল্যামার দুনিয়ার তারকা মানেই মাথা থেকে পা পর্যন্ত পারফেক্ট থাকা বাধ্যতামূলক। এ যেন উনিশ থেকে বিশ হলেই ‘টার্গেট’—এমন পরিস্থিতির মুখোমুখি পড়েছিলেন অভিনেতা সানি দেওল। যদিও এ অভিনেতার পোশাক বিভ্রাটের নজির প্রায়ই উঠে আসে নেটদুনিয়ায়। এবার আলোচনার কেন্দ্র ‘জুতা বিভ্রাট’।

এর নেপথ্যে ২২০ কোটি টাকা সম্পত্তির মালিক সানি দেওল। হ্যাঁ একদমই তাই। শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব সত্যি। কিন্তু সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে দাবানলের গতিতে ছড়িয়ে পড়ে সানির ছেঁড়া জুতার ছবি ও ভিডিও। হেভিওয়েট অভিনেতা সানি দেওলের জুতার এ হাল দেখে তাজ্জব বনে গেছে নেটিজেনদের একাংশ। সুপারস্টারের এমন ‘দুর্দশা’ দেখতে হবে তা বোধহয় স্বপ্নেও কল্পনা করতে পারেননি তার ভক্ত-অনুরাগীরা!

জুতার ভিডিও ভাইরাল হতেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের কমেন্টবক্সে বন্য়া। কোটি কোটি টাকার মালিক এ অভিনেতার জীর্ণ জুতা পরে জনসমক্ষে, এটি মেনে নিতে একটু বেগ পেতে হচ্ছে ঠিকই, তবে সানির এ ক্যাজুয়াল ইমেজ প্রশংসিতও হচ্ছে তার ভক্ত-অনুরাগীদের মাঝে।

সানি দেওলের আগামী সিনেমা ‘ইক্কা’ আগামী ১০ জুলাই মুক্তি পাবে নেটফ্লিক্সে। সেই সিনেমার ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে হাজির ছিলেন অভিনেতা। তখনই পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ে জুতার হিলের জায়গার খয়ে যাওয়া অংশ। সেই ভিডিও দেখে নেটিজেনদের নানা মুনির নানা মত। কেউ বলছেন— তাড়াহুড়ায় খেয়াল করেননি। আবার কেউ বলছেন— অনুষ্ঠানে যোগ দেওয়া তার কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল।

তারকার খুঁত ধরা পড়েছে বলে কথা, বিষয়টি নিয়ে গভীরে না গেলে হবে না। ঠিক সেই কারণেই নেটিজেনরা জুতার দাম নিয়েও চর্চা শুরু করেছেন। অনেকে আবার বলতে শুরু করেছেন, প্রয়াত ধর্মেন্দ্রর জুতা পরে নাকি অনুষ্ঠানে এসেছিলেন সানি দেওল। যদিও এ বিষয়ে অভিনেতা কোনো প্রতিক্রিয়া দেননি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কোটি কোটি টাকার মালিক সানির এ কেমন হাল!

আপডেট সময় ০৩:২৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬