ঢাকা ১০:৪০ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অপপ্রচার ও ‘অপরাজনীতি’ বন্ধের দাবিতে সাভারে যুবদলের বিক্ষোভ

আকাশ জাতীয় ডেস্ক: 

দেশের রাজনীতিতে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত অপরাজনীতি বন্ধের দাবিতে সাভারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা জেলা যুবদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ সমাবেশে যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল ‘গুপ্ত রাজনীতি’ করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

সোমবার বিকেলে সাভার মডেল মসজিদ প্রাঙ্গণে ‘সুস্থ ধারার রাজনীতি’ প্রতিষ্ঠার দাবিতে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে ঢাকা জেলা যুবদল।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মোনায়েম মুন্না বলেন, কিছু রাজনৈতিক দল পরিকল্পিতভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেশের স্থিতিশীলতা নষ্টের চেষ্টা করছে। তিনি অভিযোগ করে বলেন, একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা গুপ্ত রাজনীতি শুরু করেছে এবং মুক্তিযুদ্ধের ইতিহাস ও শহীদদের নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে।

তিনি বলেন, একটি রাজনৈতিক দলের একজন নেতা সংসদে দাবি করেছেন, তার বাবা মুক্তিযুদ্ধের সময় শহীদ হয়েছেন। অথচ পরে দেখা গেছে, তার বাবা এখনো জীবিত। এভাবেই তারা মিথ্যা ও অপপ্রচারের রাজনীতি করছে।

ঢাকা জেলা যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আবুল মনছুর খান দীপক, আজহারুল ইসলাম মিলন, মিনহাজুল ইসলাম ভূঁইয়া, সাজেদুল ইসলাম এবং ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খানসহ অন্যান্য নেতারা।

বক্তারা বলেন, দেশে সুস্থ ধারার রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হবে। তারা শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের বিরোধিতা করে বলেন, জনগণের কল্যাণে ইতিবাচক রাজনীতি চর্চাই তাদের লক্ষ্য।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সাভারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে রেডিও কলোনী এলাকায় গিয়ে শেষ হয়। এতে যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

অপপ্রচার ও ‘অপরাজনীতি’ বন্ধের দাবিতে সাভারে যুবদলের বিক্ষোভ

আপডেট সময় ১০:৩৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬