ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভারতে গরুর মাংস রান্না করায় ৩ নারী গ্রেফতার

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের উত্তরপ্রদেশে গরুর মাংষ রান্না করায় বাড়ি থেকে তিন নারীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের বরাত দিয়ে শনিবার (২৭ জুন) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, গত বুধবার তারা একজনের কাছ থেকে তথ্য পান একটি বাড়িতে রান্নার জন্য গরুর মাংস আনা হয়েছে। এরপর তারা সেখানে যান।

ওই সময় বাড়িতে থাকা চার পুরুষ সরে যান দাবি করে পুলিশ বলেছে, ওই নারীরাও চলে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু ওই সময় তাদের আটক করা হয়।

ওই সময় বাড়ি থেকে একটি পাতিলে রান্না করা মাংস এবং পলিথিন ব্যাগে কাঁচা মাংস পাওয়া যায়।

পুলিশের এসপি অভিষেক সিং বলেছেন, ‘আমরা তিন নারীকে গ্রেফতার করেছি। জিজ্ঞাসাবাদের সময় তারা জানান মাংসগুলো গরুর ছিল এবং রাজ্যের বাইরে থেকে পরিবারের অন্য এক সদস্য এগুলো এনেছেন। আমরা মাংসগুলো পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠিয়েছি এবং ফলাফলের জন্য অপেক্ষা করছি।’

পুলিশ জানিয়েছে, এই তিন নারীর স্বামী ও তাদের এক আত্মীয়কে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে। ওই আত্মীয় মুম্বাইয়ে কাজ করেন।

ওই তিন নারীর বিরুদ্ধে উত্তর প্রদেশের গরু জবাই নিষিদ্ধ আইনের অধীনে মামলা হয়েছে। এরপর তাদের পুলিশের মাধ্যমে আদালতে পাঠানো হয়। সেইসঙ্গে ওই বাড়ি থেকে এক কেজি রান্না করা এবং এক কেজি কাঁচা গরুর মাংস উদ্ধার করা হয় বলেও জানিয়েছে পুলিশ।

পুলিশের আরেক কর্মকর্তা জানিয়েছেন, এই গরুর মাংস কোন জায়গা থেকে আনা হয়েছে সেটি খুঁজে বের করতে তারা আলাদা তদন্ত করবেন। এছাড়া পরিবারটি আগেও গরুর মাংস কিনেছিলেন কি না সেটিও খতিয়ে দেখা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ভারতে গরুর মাংস রান্না করায় ৩ নারী গ্রেফতার

আপডেট সময় ০২:১০:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬