ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ডাল-ভাতের বাজেট করে বিরিয়ানি খাওয়া যায় না : সংসদে তথ্য প্রতিমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

বাজেটের আকার নিয়ে বিরোধী দলের সমালোচনার জবাবে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সবাই উন্নয়ন চান, কিন্তু বড় বাজেটের সমালোচনা করেন। উন্নয়ন করতে হলে বাজেটের আকারও বড় হতে হবে। বাসায় আপনি যদি ডাল-ভাতের বাজেট করেন, আর খেতে চান বিরিয়ানি-সেটা তো চলবে না।

শনিবার বিকালে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের ১৬তম দিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

ইয়াসের খান চৌধুরী বলেন, সকলেই বেহেশতে যেতে চায়। কিন্তু কেউ মরতে চায় না। সবাই এলাকায় উন্নয়ন চান। কিন্তু বলেন বাজেট অনেক বেশি হয়ে গেছে। যদি উন্নয়ন চান, বাজেট বরাদ্দ তো বেশি হতেই হবে। বাসায় আপনি যদি ডাল-ভাতের বাজেট করেন, আর খেতে চান বিরিয়ানি-সেটা তো চলবে না।

প্রস্তাবিত বাজেটের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, আমাদের স্মার্ট ও অভিজ্ঞ অর্থমন্ত্রীর দেওয়া এই বাজেট শুধু সময়োপযোগী বা মানবিকই নয়, এটি একটি সুদূরপ্রসারী পরিকল্পনা। বিগত ১৭ বছর দেশে লুটপাট চলেছে। অর্থনীতি, শিক্ষানীতিসহ প্রতিটি খাত পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। সেই ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশকে নিজের পায়ে দাঁড় করাতেই এই বাজেট দেওয়া হয়েছে।

বিরোধী দলের সংসদ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, আপনারা বারবার বিভিন্ন হাসপাতাল ও সড়ক নির্মাণের দাবি জানাচ্ছেন। এর অর্থ, আমাদের সরকার ও অর্থমন্ত্রীর প্রতি আপনাদের আস্থা রয়েছে। আপনারা জানেন, আমরাই এসব উন্নয়ন বাস্তবায়ন করতে পারব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ডাল-ভাতের বাজেট করে বিরিয়ানি খাওয়া যায় না : সংসদে তথ্য প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৭:১৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬