ঢাকা ১০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বৈশ্বিক জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত পদক্ষেপের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষায় বিনিয়োগ বাড়াচ্ছে সরকার: আমান উল্লাহ আমান স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে হত্যা নির্যাতনের শিকারদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনে সংসদীয় বিশেষ টাস্কফোর্স গঠনের আহ্বান মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মালদ্বীপে বাংলাদেশি যুবকের আত্মহত্যা এবার ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী মারধরের পর পাঁচতলা থেকে ফেলে দেওয়ার অভিযোগ, স্ত্রী-শ্যালকদের বিরুদ্ধে মামলা ১ লাখ ৬০ হাজার কোটি টাকা বিদেশ পাচার হয়েছে: মঈন খান

এক রাতে ৬৬০ ড্রোন দিয়ে রাশিয়ায় নজিরবিহীন হামলা ইউক্রেনের

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

রাশিয়ার বিভিন্ন অঞ্চলে এক রাতেই ইউক্রেন ৬৬০টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে বলে দাবি করেছে ক্রেমলিন। এটি ২০২২ সালে যুদ্ধ শুরুর পর থেকে এক রাতে সবচেয়ে বড় ড্রোন হামলা।

শুক্রবার (২৬ জুন) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সবগুলো ড্রোনই ভূপাতিত করেছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রাজধানী মস্কো, রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ক্রিমিয়া উপদ্বীপ, কৃষ্ণ সাগর, আজভ সাগরসহ এক ডজনের বেশি অঞ্চলের আকাশে এসব ড্রোন ধ্বংস করা হয়েছে। এ তথ্য রাষ্ট্রীয় প্ল্যাটফর্ম ম্যাক্স-এ প্রকাশ করা হয়েছে।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, রাজধানীর দিকে আসা অন্তত ৪৭টি ড্রোন প্রতিহত করা হয়েছে। টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ড্রোনের ধ্বংসাবশেষ যেখানে পড়েছে, সেখানে জরুরি সেবা কর্মীরা কাজ করছেন। তবে এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে, মস্কো থেকে প্রায় ১৮০ কিলোমিটার দক্ষিণে তুলা অঞ্চলেও ব্যাপক ড্রোন হামলার কথা জানিয়েছেন গভর্নর দিমিত্রি মিলিয়ায়েভ। তিনি বলেন, শেকিনো জেলার একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এতে একজন নারী আহত হয়েছেন।

সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেন রাশিয়ার ভেতরে দূরপাল্লার ড্রোন হামলা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। বিশেষ করে তেল ও জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে, যাতে যুদ্ধ পরিচালনায় রাশিয়ার গুরুত্বপূর্ণ রাজস্ব উৎসে চাপ সৃষ্টি করা যায়।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এখন পঞ্চম বছরে গড়িয়েছে। গত সপ্তাহেও ইউক্রেনের এক ড্রোন হামলায় মস্কোর দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি তেল শোধনাগারে আগুন লাগার ঘটনা ঘটে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈশ্বিক জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত পদক্ষেপের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

এক রাতে ৬৬০ ড্রোন দিয়ে রাশিয়ায় নজিরবিহীন হামলা ইউক্রেনের

আপডেট সময় ০৫:৫৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬