ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইসরায়েলকে লেবানন ছাড়তে হবে: হিজবুল্লাহ প্রধান

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

ইসরায়েলকে কোনো শর্ত ছাড়াই লেবানন ছেড়ে যেতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন হিজবুল্লাহর মহাসচিব নাইম কাসেম। এক ভাষণে তিনি আরও বলেন, ইসরায়েল শুধু মিসাইলের কারণে লেবাননে আসেনি। তারা মূলত লেবাননকে পুরোপুরি গিলে খেতে এবং দখল করতে চায়।

এদিকে ইরান বলেছে যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলি বিমানকে থামাতে না পারে, তবে তারা এর কঠিন জবাব দেবে। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান কমান্ড ‘খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স’ এক বিবৃতিতে এই হুমকি দিয়েছে।

তারা বলেছে, কিছু প্রতিবেশী দেশের আকাশে সামরিক বিমানের আনাগোনা খুবই বিপজ্জনক। তেহরান এটিকে ইরানের জন্য বড় একটি হুমকি বলে মনে করে।

ইরানের বার্তা সংস্থায় প্রকাশিত বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে থামাতে বা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়, তবে ইরান চুপ থাকবে না। ইরান নিজের বিরুদ্ধে কোনো হুমকি মেনে নেবে না এবং এই বিপজ্জনক কাজের জবাব দেওয়ার অধিকার তাদের আছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইসরায়েলকে লেবানন ছাড়তে হবে: হিজবুল্লাহ প্রধান

আপডেট সময় ০২:২৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬