ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেব, সংসদে হাসনাত আবদুল্লাহ রামুতে রাখাইন তরুণীর লাশ উদ্ধার চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক শুক্রবার ইসলামে বিভেদ-হানাহানির কোনো স্থান নেই: প্রধানমন্ত্রী ফিলিস্তিন ইস্যুতে ইরানের অবস্থানের প্রশংসা হামাসের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ শিক্ষার মানোন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে: এমপি দিপু আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায়: রাষ্ট্রপতি ৩৬ দিনের কর্মসূচি দিল ১১ দলীয় জোট আগে রিকশায় চড়তেন, এখন জুলাই চেতনা বিক্রি করে প্রাডোতে চড়েন’:মপি আক্তারুজ্জামান

আমার জীবনে এত পরিশ্রমী মানুষ খুব কম দেখেছি: রামচরণ

আকাশ বিনোদন ডেস্ক : 

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় সুপারস্টার রামচরণের ‘পেড্ডি’ সিনেমাটি গত ৪ জুন বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে। বেশ সাড়া ফেলেছে সিনেমাটি। এর মধ্যে ৪০০ কোটির বেশি আয় করে অন্যতম সফল সিনেমার তালিকায় জায়গা করে নিয়েছে ‘পেড্ডি’। সম্প্রতি সিনেমাটি মুক্তি উপলক্ষ্যে মুম্বাইয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে গণমাধ্যমের এক সাক্ষাৎকারে তার সহশিল্পী জাহ্নবী কাপুর, স্পোর্টস ড্রামা ঘরানার জনপ্রিয় পরিচালক বুচি বাবু সানাকে নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।

অনুষ্ঠানে ‘পেড্ডি’ সিনেমার গল্প সম্পর্কে রামচরণ বলেন, এটি এমন একজন মানুষের গল্প, যে নিজের পরিচয় খুঁজছে। আমাদের প্রত্যেকেরই বেঁচে থাকার জন্য একটি পরিচয়ের প্রয়োজন হয়। পেড্ডি মূলত সেই আত্মান্বেষণের গল্প বলে জানান এ অভিনেতা।

স্পোর্টস ড্রামা ঘরানার জনপ্রিয়তা নিয়ে কথা বলতে গিয়ে এ দক্ষিণী সুপারস্টার বলেন, সবার আগে সালমান স্যার এবং আমির স্যারকে ধন্যবাদ জানাই। সুলতান ও দঙ্গলের মতো সিনেমার মাধ্যমে আপনারাই আমাদের জন্য এ ধরনের চলচ্চিত্রের পথ খুলে দিয়েছেন। আপনাদের সাফল্যই আমাদের আত্মবিশ্বাস জুগিয়েছে। আমরা বিশ্বাস করেছি, এ ধরনের গল্পও দর্শকদের হৃদয় ছুঁতে পারে।

অভিনেত্রী জাহ্নবী কাপুরের প্রশংসা করে রামচরণ বলেন, জাহ্নবী সিনেমার জন্য যেভাবে নিঃশব্দে নিজেকে প্রস্তুত করেছে, তা তাকে মুগ্ধ করেছে। তিনি বলেন, টানা ৮৫ দিন আমরা শুটিং করেছি। পরে একটি গানের শুটিং হয়েছিল।

এ অভিনেতা বলেন, আমি খুব বেশি প্রস্তুতির সময় পাইনি। কিন্তু জাহ্নবী এসে আমার চেয়ে শতগুণ ভালো করে দেখিয়েছে। ও কাউকে কিছু না জানিয়ে চুপচাপ শিখেছে, অনুশীলন করেছে। সত্যি বলতে— আমার জীবনে এত পরিশ্রমী মানুষ খুব কম দেখেছি।

রামচরণ বলেন, পরিচালক বুচি বাবু সানা অসাধারণ নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। তিনি বলেন, একদিন আমার বাড়ির কার্পেটে বসে তিনি পুরো চিত্রনাট্য পড়ে শোনাচ্ছিলেন। প্রায় ২ ঘণ্টা ৪০ মিনিট ধরে আমি শুধু শুনেছি। তখনই বুঝেছিলাম— কাজটা শারীরিকভাবে খুব কঠিন হবে। কিন্তু তার বিশ্বাস আর গল্পের শক্তি আমাকে রাজি করিয়ে দিয়েছিল।

ব্যক্তিগত স্মৃতি শেয়ার করে অভিনেতা বলেন, তার বাবা এবং প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী একসময় একসঙ্গে কাজ করেছিলেন। সেই প্রসঙ্গ টেনে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। একই সঙ্গে দর্শকদের আশ্বস্ত করে বলেন, পর্দায় তার ও জাহ্নবীর নতুন জুটি কাউকে হতাশ করবে না।

এদিকে অভিনেত্রী জাহ্নবী কাপুর বলেন, দুই বছর ধরে তারা সিনেমাটি নিয়ে কাজ করেছেন। এ সময় পরিচালক বুচি বাবু সানার সঙ্গে তার বিশেষ বন্ধুত্ব গড়ে ওঠে। হাসতে হাসতে অভিনেত্রী বলেন, বাইরে থেকে তাকে খুব নিরীহ মনে হয়, কিন্তু তিনি মোটেও তেমন নন। তিনি ভারতের সবচেয়ে রাউডি পরিচালক। তিনি আমাকে অনেকভাবে বদলে দিয়েছেন। এখন দিনে অন্তত একবার তাকে ফোন না করলে আমার চলে না।

অন্যদিকে পরিচালক বুচি বাবু সানা বলেন, এ সিনেমা জন্য জাহ্নবী যেন একাই সহকারী পরিচালক, ম্যানেজার, অভিনেত্রী, প্রোডাকশন ডিজাইনার ও কস্টিউম ডিজাইনারের দায়িত্ব পালন করেছে। ওর পরিশ্রম সত্যিই অসাধারণ।

উল্লেখ্য, বুচি বাবু সানা পরিচালিত ‘পেড্ডি’ সিনেমায় সুপারস্টার রামচরণ, জাহ্নবী কাপুর ছাড়াও ভয়ংকর প্রতিপক্ষের চরিত্রে অভিনয় করেছেন দিব্যেন্দু শর্মা। গুরুত্বপূর্ণ চরিত্রে করেছেন বোমান ইরানি ও রজতাভ দত্ত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমার জীবনে এত পরিশ্রমী মানুষ খুব কম দেখেছি: রামচরণ

আপডেট সময় ০৫:৫৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬