ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাগরে ডুবে যাওয়া জাহাজে হাজার কোটি ডলারের সোনা-রুপার সন্ধান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

২০০ বছর আগে সাগরে ডুবে যাওয়া জাহাজে হাজার কোটি ডলার মূল্যের সোনা-রুপার সন্ধান পেয়েছে কলম্বিয়া। ওই সম্পদ উদ্ধারে জনগণের সহায়তা চেয়েছেন দেশটির প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস। স্পেনের রাজা পঞ্চম ফিলিপসের মালিকানাধীন সান হোসে নামের জাহাজটি ১৭০৮ সালে ব্রিটিশ নৌবাহিনীর সঙ্গে যুদ্ধের সময় ডুবে গিয়েছিল। ২০৭ বছর পর ২০১৫ সালে প্রত্নতত্ত্ববিদরা ওই জাহাজের সন্ধান পায়।

জাহাজে থাকা সোনা-রুপা স্পেনের তৎকালীন উপনিবেশ পেরু ও বলিভিয়ার খনি থেকে উত্তোলন করা হয়েছিল। জাহাজে সোনা-রুপার পাশাপাশি অন্যান্য রত্ন ও গয়না রয়েছে বলে ধারণা করা হচ্ছে।তবে জাহাজটিতে থাকা সোনা-রুপার সঠিক মূল্য সরকারিভাবে নির্ণয় করা হয়নি। তবে এর মূল্য এক’শ কোটি থেকে এক হাজার কোটি ডলার পর্যন্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।জাহাজে থাকা সম্পদ উদ্ধারে সরকারি-বেসরকারি অংশীদারত্বে কাজ করতে আগ্রহী বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট সান্তোস।

তিনি বলেন, উদ্ধারের পর ওই সম্পদ সংরক্ষণের জন্য জাদুঘর গড়ে তোলা হবে। সম্পদগুলো নিয়ে অধ্যয়নের জন্য পরীক্ষাগার স্থাপনেরও পরিকল্পনা করছে কলম্বিয়া।এরই মধ্যে সমুদ্র থেকে খনিজ সম্পদ উত্তোলনকারী অনেকেই সান হোসে জাহাজ থেকে সম্পদ উদ্ধারের বিষয়ে আগ্রহ দেখিয়েছে। তবে ডুবে যাওয়া ওই জাহাজ ও তাতে থাকা সম্পদের মালিকানা নিয়ে কলম্বিয়ার সঙ্গে একটি বন্ধুত্বপূর্ণ চুক্তি দাবি করেছে স্পেন। তারা বলেছে, যদি প্রয়োজন হয়, জাতিসংঘ এ বিষয়ে সমাধানের উদ্যোগ নিতে পারে।২০১৩ সালে কলম্বিয়া পানিতে ডুবে যাওয়া কোনো জাহাজকে জাতীয় ঐতিহ্য হিসেবে সংজ্ঞায়িত করে একটি আইন প্রণয়ন করে। ধারণা করা হয়, কলম্বিয়া উপকূলে সমুদ্রতলে এমন প্রায় ১ হাজার ২০০ ধ্বংসাবশেষ রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সাগরে ডুবে যাওয়া জাহাজে হাজার কোটি ডলারের সোনা-রুপার সন্ধান

আপডেট সময় ১১:৩৬:০৬ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০১৭