ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেব, সংসদে হাসনাত আবদুল্লাহ রামুতে রাখাইন তরুণীর লাশ উদ্ধার চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক শুক্রবার ইসলামে বিভেদ-হানাহানির কোনো স্থান নেই: প্রধানমন্ত্রী ফিলিস্তিন ইস্যুতে ইরানের অবস্থানের প্রশংসা হামাসের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ শিক্ষার মানোন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে: এমপি দিপু আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায়: রাষ্ট্রপতি ৩৬ দিনের কর্মসূচি দিল ১১ দলীয় জোট আগে রিকশায় চড়তেন, এখন জুলাই চেতনা বিক্রি করে প্রাডোতে চড়েন’:মপি আক্তারুজ্জামান

৩৬ দিনের কর্মসূচি দিল ১১ দলীয় জোট

আকাশ জাতীয় ডেস্ক: 

২০২৪ সালের গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ এ ঘোষণা দেন।

এসব কর্মসূচির মধ্যে রয়েছে- ১ থেকে ১৫ জুলাই গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সব জেলা ও মহানগরীতে সেমিনার, ৬ জুলাই জাতীয় সংসদের সামনে শহীদ পরিবারের পক্ষ থেকে মানববন্ধন ও স্পিকারের কাছে স্মারকলিপি পেশ, ৮ জুলাই রাজধানীতে জাতীয় সেমিনার, ২০ জুলাই নারীদের অংশগ্রহণে রাজধানীতে আলোচনা সভা, ২৩ থেকে ২৫ জুলাই চিত্রপ্রদর্শনী, ৩১ জুলাই সারাদেশের মসজিদগুলোতে দোয়া অনুষ্ঠান ও অন্য ধর্মমতের অনুসারীদের নিজ নিজ উপাসনালয়ে প্রার্থনা এবং ৫ আগস্ট রাজধানীসহ সারাদেশে উপজেলা পর্যন্ত সমাবেশ। এছাড়া রাজধানীসহ সারাদেশে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিবিজড়িত ঘটনাস্থলে স্মৃতিচারণমূলক সমাবেশ এবং সারাদেশে গ্রাফিতি অঙ্কনের কর্মসূচি নিয়েছে ১১ দল।

হামিদুর রহমান আযাদ বলেন, ৩৬ জুলাইয়ের কর্মসূচি বিভিন্ন তারিখে বাস্তবায়ন করা হবে। ১১ দলের লিয়াজোঁ কমিটি বৈঠক করে এসব তারিখ নির্ধারণ করবে। এর পাশাপাশি কয়েকটি মহানগরীতে পূর্বঘোষিত সমাবেশ পূর্বনির্ধারিত তারিখে হবে। এ ছাড়া পূর্বঘোষিত ৪ জুলাইয়ের রাজধানী বাদে সারা দেশে গণমিছিলও হবে।

বেলা ১১টায় বিগত ফ্যাসিস্ট সরকারের আমলের ‘নৃশংসতার’ বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনের কর্মসূচি চূড়ান্ত করার লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, বাংলাদেশ খেলাফত মজলিসের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন, লিবারেল ডেমোক্রেটিক পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির জ্যেষ্ঠ নায়েবে আমির আব্দুল মাজেদ আতহারী, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৩৬ দিনের কর্মসূচি দিল ১১ দলীয় জোট

আপডেট সময় ০৫:৩০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬