ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেছেন, বর্তমানে নতুন ব্যবসা শুরুর জন্য লাইসেন্স গ্রহণ থেকে শুরু করে যন্ত্রপাতি আমদানি করতে মোট ৩৫৫ দিন সময় লাগে। বর্তমান সরকার এই দীর্ঘ সময়সীমা কমিয়ে মাত্র ১৪ দিনে নামিয়ে আনবে।

বুধবার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) ও এসএমই ফাউন্ডেশন আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, ‘নতুন বিজনেস শুরু করতে যেসব লাইসেন্স ও পারমিশন লাগে, সেগুলো পাওয়া ও যন্ত্রপাতি আমদানি করতে সময়সীমা ৩৫৫ দিন থেকে কমিয়ে ১৪ দিনে নামিয়ে আনতে উচ্চ পর্যায়ের কমিটি কাজ করছে। ফায়ার সার্ভিসের লাইসেন্সসহ অন্যান্য প্রয়োজনীয় লাইসেন্সও যাতে কম সময়ে পাওয়া যায়, তাও নিশ্চিত করা হবে।’

মন্ত্রী জানান, দেশে ব্যবসা ও বিনিয়োগের পরিবেশ ফিরিয়ে আনার মাধ্যমে বেসরকারি বিনিয়োগে গতি ফেরানো এবং কর্মসংস্থান সৃষ্টিতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে। কীভাবে নিরবচ্ছিন্ন এনার্জি দেওয়া হবে, তা নিয়ে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

বাণিজ্যমন্ত্রী জানান, বাজার স্থিতিশীল রাখা ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় জ্বালানি তেল এবং সয়াবিন তেলসহ আমদানিনির্ভর বিভিন্ন পণ্যের ‌‘কৌশলগত রিজার্ভ’ নিশ্চিত করবে সরকার।

অনুষ্ঠানে ইআরএফ এবং এসএমই ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

ডিসেম্বরের মধ্যেই সিরাজগঞ্জ বিসিক পার্কে গ্যাস-বিদ্যুৎ সংযোগ: মুখ্য সচিব

ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী

আপডেট সময় ০৬:৪০:২৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬