ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিনেমা নির্মাণে নওশাবা, বেছে নিলেন প্রকৃতির গল্প

আকাশ বিনোদন ডেস্ক : 

অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। অভিনয়ের পাশাপাশি মঞ্চ নাটকে নির্দেশনা দিলেও প্রথমবার পূণ্যদৈর্ঘ্য সিনেমা পরিচালনা করতে যাচ্ছেন তিনি। নাম ‘সোমেশ্বরী’। শুধু ক্যামেরার পেছনে নয় নতুন এই চলচ্চিত্রে অভিনয়ও করেছেন নওশাবা।

জানা গেছে, সোমেশ্বরী নদীকেন্দ্রিক জনপদের জীবন, প্রকৃতি ও মানুষের বাস্তব অভিজ্ঞতাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটি। সম্প্রতি সুনামগঞ্জের মধ্যনগর বাজার এবং এর আশপাশের বিভিন্ন এলাকায় পূণ্যদৈর্ঘ্য এই সিনেমার দৃশ্যধারণ শেষ হয়েছে।

নওশাবার সঙ্গে সিনেমাটি পরিচালনায় সহযোগিতা করেছেন হাসান, আপন, লতাসহ আরও কয়েকজন টিম মেম্বার। তাদের সম্মিলিত ভাবনা ও স্থানীয় বাস্তবতাকে ভিত্তি করেই সিনেমাটির নির্মাণ এগিয়েছে।

২০১৮ সাল থেকে মঞ্চে নির্দেশনা দিচ্ছেন নওশাবা। চলচ্চিত্রে এটাই তাঁর প্রথম পরিচালনা। ‘সোমেশ্বরী’ সিনেমায় নওশাবা ছাড়া অধিকাংশ অভিনয়শিল্পীই মধ্যনগরের স্থানীয় বাসিন্দা এবং সিনেমায় একেবারেই নতুন।

নওশাবা বলেন, ‘সোমেশ্বরী’ সিনেমায় প্রকৃতিকে সঙ্গে নিয়ে প্রকৃতির গল্প বলা হয়েছে। এটি মূলত প্রকৃতি ও পরিবেশের ওপর ক্রমবর্ধমান দূষণ এবং তার প্রভাবকে কেন্দ্র করে নির্মিত একটি সিনেমা। সিনেমায় কাজের ক্ষেত্রে আমার বিশেষ প্রস্তুতি থাকে। তবে এ সিনেমাটিতে অভিনয়ের কোনো পরিকল্পনাই ছিল না। হঠাৎই ক্যামেরার সামনে আসা। গল্পের প্রধান চরিত্রে উপযুক্ত কাউকে না পাওয়ায় শেষ পর্যন্ত আমাকেই দায়িত্ব নিতে হয়।’

তিনি আরও বলেন, ‘গ্রামীণ জীবন ও মানুষের সঙ্গে ছোটবেলা থেকেই পরিচয় থাকায় চরিত্রটি ধারণ করতে খুব বেশি বেগ পেতে হয়নি। মধ্যনগরের মানুষের সহযোগিতাও কাজকে সহজ করেছে।’

সিনেমাটি নির্মিত হয়েছে গ্রিন ফিল্মসের ব্যানারে, যা ইন্টারন্যাশনাল একাডেমি ফিল্ম অ্যান্ড মিডিয়ার আওতাধীন একটি উদ্যোগ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সিনেমা নির্মাণে নওশাবা, বেছে নিলেন প্রকৃতির গল্প

আপডেট সময় ০৯:০৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬