ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি ‘ব্যাচেলর পয়েন্ট’-এ

আকাশ বিনোদন ডেস্ক : 

ফুটবল বিশ্বকাপের উন্মাদনা এবার ছড়িয়ে পড়েছে জনপ্রিয় ধারাবাহিক নাটক `ব্যাচেলর পয়েন্ট’ -এ। দর্শকদের জন্য বিশেষ একটি পর্ব নির্মাণ করেছেন কাজল আরেফিন অমি।

রোববার সামাজিকমাধ্যমে ফুটবল জার্সি পরা নাটকের তারকাদের কয়েকটি ছবি প্রকাশ করেন তিনি। একই সঙ্গে জানান, ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে প্রি-বুকিং করলে ১০০ জন দর্শক কাবিলা, নেহালসহ জনপ্রিয় চরিত্রদের নিয়ে আয়োজিত বিশেষ খেলা সরাসরি দেখার সুযোগ পাবেন।

প্রকাশিত ছবিতে মারজুক রাসেল, তৌসিফ মাহবুব ও চাষী আলমকে আর্জেন্টিনার জার্সিতে দেখা গেছে। অন্যদিকে ব্রাজিলের জার্সি গায়ে ছিলেন জিয়াউল হক পলাশ, শামীম হাসান সরকার ও সাইদুর রহমান পাভেল।

বিশেষ এ পর্বে বিশ্বকাপকে কেন্দ্র করে ব্যাচেলরদের তর্ক-বিতর্ক, বাজি ধরা এবং প্রিয় দলের জয়-পরাজয় নিয়ে নানা হাস্যরসাত্মক ঘটনা তুলে ধরা হবে।

পর্বটি *ব্যাচেলর পয়েন্ট* সিজন-৫-এর চ্যাপ্টার-১৩ হিসেবে প্রচার হবে। এতে আরও অভিনয় করেছেন মালু দেওয়ান, আব্দুল্লাহ রানা, মুসাফির সৈয়দ বাচ্চু ও আরফান মৃধা শিবলুসহ অনেকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি ফ্লাইট বাতিলে চরম আর্থিক সংকটে এভিয়েশন খাত

ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি ‘ব্যাচেলর পয়েন্ট’-এ

আপডেট সময় ০৮:২০:০৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬