ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বানসালির ছবির সেটে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, ৫০ লাখ রুপি ক্ষতিপূরণ দাবি

আকাশ বিনোদন ডেস্ক : 

বলিউড পরিচালক সঞ্জয় লীলা বানসালির পরবর্তী সিনেমা ‌‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং সেটে এক কাঠমিস্ত্রির আকস্মিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই মর্মান্তিক ঘটনার পর ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনেমা এমপ্লয়িজ (এফডব্লিউআইসিই) মৃত শ্রমিকের পরিবারের জন্য আর্থিক ক্ষতিপূরণ এবং সন্তানদের পড়াশোনার খরচ চালানোর দাবি জানিয়েছে।

জানা গেছে, গত ১৭ জুন ভোরে সিনেমার সেট তৈরির কাজ করার সময় চন্দ্রধারী সিং যাদব নামের ওই কাঠমিস্ত্রি মারাত্মকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আকস্মিক এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে স্টুডিওপাড়ায়। মৃত চন্দ্রধারী সিং যাদব তার পরিবারে স্ত্রী এবং দুই সন্তান রেখে গেছেন।

এই দুঃখজনক ঘটনার সত্যতা নিশ্চিত করে এফডব্লিউআইসিই-র সভাপতি বি এন তিওয়ারি জানিয়েছেন যে, দুর্ঘটনার পর পরিচালক সঞ্জয় লীলা বানসালি ইতোমধ্যেই মানবিকতার খাতিরে মৃত শ্রমিকের পরিবারকে ৪০ লাখ রুপি ক্ষতিপূরণ দিয়েছেন। তবে ফেডারেশনের পক্ষ থেকে এই অঙ্ক বাড়িয়ে ৫০ লাখ রুপি করার দাবি জানানো হয়েছে। একইসঙ্গে ফেডারেশন ওই নির্মাতার কাছে অনুরোধ করেছে, তিনি যেন চন্দ্রধারী সিং যাদবের দুই সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে তাদের সম্পূর্ণ শিক্ষাগত খরচের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন।

উল্লেখ্য, ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমাটির মাধ্যমে এই প্রথম রণবীর কাপুর, আলিয়া ভাট এবং ভিকি কৌশলকে একসঙ্গে কোনো চলচ্চিত্রে পর্দায় আনতে চলেছেন সঞ্জয় লীলা বানসালি। ছবিতে দুই সেনা কর্মকর্তার মধ্যকার জটিল প্রেমের গল্প ফুটিয়ে তোলা হবে, যেখানে আলিয়া ভাটকে কর্তব্য ও ভালোবাসার টানাপোড়েনের মধ্য দিয়ে যেতে দেখা যাবে।

২০০৭ সালে ‘সাওয়ারিয়া’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন রণবীর কাপুর। দীর্ঘ সময় পর আবারও বানসালির নির্দেশনায় কাজ করছেন তিনি। আগামী ২০২৭ সালের ২১ জানুয়ারি সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বানসালির ছবির সেটে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, ৫০ লাখ রুপি ক্ষতিপূরণ দাবি

আপডেট সময় ০৮:১০:১২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬