ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দক্ষিণ আফ্রিকা টি ২০ দলে নতুন মুখ রবি ফ্রাইলিঙ্ক

File photo

আকাশ স্পোর্টস ডেস্ক:

টেস্ট ও ওয়ানডের মতো দক্ষিণ আফ্রিকা টি ২০ দলেও চমক। দলে জায়গা পেয়েছেন নবাগত অলরাউন্ডার রবি ফ্রাইলিঙ্ক। বাংলাদেশের বিপক্ষে মঙ্গলবার ১৪ সদস্যের টি ২০ স্কোয়াড ঘোষণা করেছে প্রোটিয়ারা।

বিশ্রাম দেয়া হয়েছে পেসার কাগিসো রাবাদা ও লেগ-স্পিনার ইমরান তাহিরকে।

চোটের কারণে নেই ওয়েন পারনেল। তরুণ ফ্রাইলিঙ্ককে জায়গা দেয়া প্রসঙ্গে নির্বাচক লিন্ডা জোন্ডির ব্যাখ্যা, ‘ব্যাটিং গভীরতা বাড়াতে অলরাউন্ডার হিসেবে ফ্রাইলিঙ্ককে নেয়া হয়েছে। বোলিং ছাড়াও ব্যাট হাতে ও পরীক্ষিত ফিনিশার।’

ওয়ানডেতে খেললেও টি ২০তে বিশ্রাম দেয়া হয়েছে তাহিরকে। সুযোগ পাচ্ছেন শামসি ও ফাঙ্গিসো। এ প্রসঙ্গে জন্ডি জানান, ‘সীমিত ওভারের ম্যাচে আমাদের মূল অস্ত্র তাহির। তবে এ বিভাগে আমাদের আরও গভীরতা বাড়ানো প্রয়োজন। সেই লক্ষ্যেই শামসি ও ফাঙ্গিসোকে নেয়া হয়েছে।’

টি ২০ সিরিজে অধিনায়কের ভারটা থাকছে ফাফ ডু প্লেসির ওপরই। আর টানা খেলতে থাকায় এবার বিশ্রাম দেয়া হচ্ছে রাবাদাকে।

দক্ষিণ আফ্রিকা টি ২০ স্কোয়াড : ফাফ ডু প্লেসি (অধিনায়ক), হাশিম আমলা, ফারহান বেহারডিয়েন, জেপি ডুমিনি, কুইন্টন ডি কক, এবি ডি ভিলিয়ার্স, রবি ফ্রাইলিঙ্ক, বেউরান হেন্ডরিকস, ডেভিড মিলার, মাঙ্গালিসো মোসেলে, ডেন প্যাটারসন, অ্যারন ফাঙ্গিসো, অ্যান্ডিল ফেলুকায়ো ও তাবরেজ শামসি। ওয়েবসাইট।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দক্ষিণ আফ্রিকা টি ২০ দলে নতুন মুখ রবি ফ্রাইলিঙ্ক

আপডেট সময় ১১:১৫:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০১৭