ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

অধিনায়ক উপুল থারাঙ্গা পাকিস্তানে যাবেন না

File Photo

আকাশ স্পোর্টস ডেস্ক:

লাহোরে ২০০৯ সালের সন্ত্রাসী হামলার শিকার হওয়ার পর আবারও পাকিস্তানে খেলতে রাজি হয়েছে শ্রীলংকা। তবে দলের সবাইকে এই সফরে পাওয়া যাবে না। নিরাপত্তাহীনতার আশঙ্কায় সফর থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন টি ২০ অধিনায়ক উপুল থারাঙ্গা।

এর ফলে তিন ম্যাচের টি ২০ সিরিজে নেতৃত্ব দেয়ার সুযোগ হারাচ্ছেন তিনি। কারণ আগেই ঘোষণা দেয়া হয়েছিল একই স্কোয়াড নির্বাচন করা হবে সব ম্যাচের জন্য।

জানা গেছে, বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে থাকা লংকান ওয়ানডে স্কোয়াড থেকে মাত্র তিনজন পাকিস্তান সফরে যেতে রাজি হয়েছেন। থারাঙ্গা না থাকায় উইকেটরক্ষক-ব্যাটসম্যান কুশাল পেরেরাকে অধিনায়কত্বের দায়িত্ব দেয়া হতে পারে।

তবে এর আগে তাকে সুস্থ হয়েই ফিরতে হবে। পুরোপুরি ফিট হতে পারলে তবেই সফর করতে পারবেন তিনি। পেসার সুরঙ্গা লাকমাল ও মিডলঅর্ডার ব্যাটসম্যান চামারা কাপুগেদেরা ২০০৯ সালে সন্ত্রাসী হামলার শিকার হয়েছিলেন। লাকমাল সফর থেকে নিজেকে প্রত্যাহার করে নিলেও সেখানে খেলার সম্ভাবনা আছে কাপুগেদেরার।

সিরিজকে ঘিরে ২২ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হতে পারে আজ। তবে শক্তিশালী স্কোয়াড সেখানে পাঠানো যাবে কিনা এ নিয়ে রয়েছে সংশয়। ওয়েবসাইট।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদির দুই বিমানবন্দরে হুতি হামলায় নিহত ৩, আহত ৩৬

অধিনায়ক উপুল থারাঙ্গা পাকিস্তানে যাবেন না

আপডেট সময় ১০:২২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০১৭