ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘দেশবিরোধী সিনেমা’ মন্তব্য নজরে পড়তেই যে প্রতিক্রিয়া এআর রহমানের

আকাশ বিনোদন ডেস্ক :

বলিউড পরিচালক ইমতিয়াজ আলির নতুন সিনেমা ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’ নিয়ে দিনকয়েক ধরেই চলছে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আলোচনা-সমালোচনা। সিনেমাটিকে কেউ কেউ ‘দেশবিরোধী’ বলেও কটাক্ষ করছেন। এক নেটিজেন লিখেছেন— ‘এই সিনেমায় পাকিস্তানকে কোনো জঙ্গি বা গোপন এজেন্ট ছাড়াই দেখানোর সাহস করেছেন?’

আর এমনই একটি পোস্ট নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে হাসির ইমোজি দিয়েছেন অস্কারজয়ী সংগীত সুরকার পরিচালক এআর রহমান। এ সংগীত সুরকারের পোস্টটি দ্রুতই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। অস্কারজয়ীর প্রতিক্রিয়া নিয়ে রীতিমতো চর্চা নেটদুনিয়ায়।

অনেকেরই হয়তো ধারণা ছিল, এ সিনেমায় ইমতিয়াজ আলি পাকিস্তানের ওপর ভারতীয় গোয়েন্দাদের প্রতিশোধ নেওয়ার গল্প বলেছেন। তবে গোটা সিনেমায় তেমন কোনো বিষয়ের উল্লেখ না থাকায় খানিকটা অবাকও হয়েছে সিনেমাপ্রেমী দর্শকদের একাংশ।

এআর রহমানের হাসির প্রতিক্রিয়া দেখে এক নেটিজেন লিখেছেন— ‘একদম ঠিক, কোনো সিনেমায় যদি পাকিস্তানকে শত্রু হিসেবে না দেখায়, তাদের গালাগাল না করে এবং মুসলমানদের মানহানি না করে, তাহলে সেই সিনেমা দেশপ্রেমমূলক হয় কী করে?’

‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’ সিনেমার গল্পে দেশভাগের যন্ত্রণার মতো বিষয় থাকলেও, প্রেমের আভাসও রয়েছে। সিনেমাটির প্রথম থেকেই লোকমুখে এতটাই প্রচার হয়েছে, ফলে বক্স অফিসেও তার প্রভাব পড়ছে। দিলজিৎ দোসাঞ্জ, শর্বরী অভিনীত সিনেমাটি মুক্তির প্রথম দিনেই ১.১৫ কোটি টাকা বক্স অফিসে আয় হয়েছে। নাসিরুদ্দিন শাহের অল্প বয়সের একটি চরিত্রে অভিনয় করেছেন বেদাঙ্গ। এ ছাড়া ইমতিয়াজ আলি ও এআর রহমানও যুগলবন্দি রয়েছেন এ সিনেমায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘দেশবিরোধী সিনেমা’ মন্তব্য নজরে পড়তেই যে প্রতিক্রিয়া এআর রহমানের

আপডেট সময় ০৩:১০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬