ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নাইজেরিয়ায় সাম্প্রদায়িক সহিংসতায় নিহত ২০

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় প্লাতেয়াউ রাজ্যে নতুন করে ছড়িয়ে পড়া সাম্প্রদায়িক সহিংসতায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। দেশটির প্রেসিডেন্ট সোমবার রাতে বলেছেন, পুলিশ ও সেনা সদস্যদের হস্তক্ষেপে সহিংসতা নিয়ন্ত্রণে এসেছে। এ তথ্য প্রকাশ করেছে এএফপি।

নাইজেরিয়ার মধ্যঞ্চলে গোচারণের অধিকার নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিদ্বন্দ্বী বিভিন্ন পক্ষের মধ্যে লড়াই চলছে। এ নিয়ে গত সপ্তাহান্তের সর্বশেষ ব্যাপক সহিংসতায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছে বলে ফুলানি রাখালরা ধারণা করছে।

সরকারি এক বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি প্লাতেয়াউ রাজ্যে সম্প্রতি কমপক্ষে ২০ জন নিহত হওয়ার খবরে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। বিবৃতিতে এটিকে কতিপয় রাখালের প্রতিশোধমূলক হামলা হিসেবে বর্ণনা করা হয়।

বিবৃতিতে আরো বলা হয়, এ সহিংসতা নিয়ন্ত্রণে আনা হয়েছে। বুহারি তাৎক্ষণিকভাবে এ সহিংসতা বন্ধে সামরিক ও পুলিশ বাহিনীকে নির্দেশ দেন। ভবিষ্যতেও বিভিন্ন প্রতিদ্বন্দ্বী গ্রুপের মধ্যে যাতে এ ধরণের কোন হামলার ঘটনা না ঘটে সেটি নিশ্চিত করতে তিনি পরিকল্পনা নেয়ারও নির্দেশ দিয়েছেন। বাসস

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নাইজেরিয়ায় সাম্প্রদায়িক সহিংসতায় নিহত ২০

আপডেট সময় ১২:৩০:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০১৭