ঢাকা ০৪:২২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ওয়েব সিরিজের নাম ‘ব্রাজেন্টিনা’, অভিনয় করলেন জামাল ভূঁইয়া

আকাশ বিনোদন ডেস্ক :

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এবার নতুন পরিচয়ে দর্শকদের সামনে আসছেন। ফুটবল মাঠের পরিচিত মুখ এবার অভিনয়ে অভিষেক ঘটিয়েছেন। বিশ্বকাপকে কেন্দ্র করে নির্মিত ‘ব্রাজেন্টিনা’ নামের একটি ওয়েব সিরিজে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি।

রাজধানীর কলাবাগানের একটি মাঠে সম্প্রতি সিরিজটির শুটিং শুরু হয়েছে। সিরিজটি পরিচালনা করছেন নির্মাতা তারিক মুহাম্মাদ হাসান।

‘ব্রাজেন্টিনা’ সিরিজে জামাল ভূঁইয়ার বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা ও লামিমা লাম। এছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে দেখা যাবে শরাফ আহমেদ জীবন, সহিদ উন নবী ও ইশতিয়াক আহমেদসহ আরও কয়েকজন শিল্পীকে।

অভিনয়ের বিষয়ে জামাল ভূঁইয়া জানান, শুরুতে তিনি এ প্রস্তাবে রাজি ছিলেন না। অভিনয় করতে পারবেন না বলে নির্মাতাকে জানিয়েছিলেন। তবে পরিচালকের ধারাবাহিক অনুরোধ ও উৎসাহে শেষ পর্যন্ত কাজটি করতে সম্মত হন। এর আগে কয়েক বছর আগেও তাকে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু ব্যস্ততার কারণে তখন তা সম্ভব হয়নি। এবার নতুন অভিজ্ঞতা অর্জনের আগ্রহ থেকেই তিনি কাজটি করেছেন।

অভিনয়ের অভিজ্ঞতা সম্পর্কে জামাল বলেন, বিজ্ঞাপনচিত্রে কাজ করলেও নাটক বা সিরিজে অভিনয় তার জন্য সম্পূর্ণ নতুন বিষয়। শুটিংয়ের পুরো প্রক্রিয়াকে তিনি ‘ম্যাজিক্যাল’ বলে উল্লেখ করেন। একই সঙ্গে জানান, অভিনয় সহজ নয় এবং পেশাদার শিল্পীদের সঙ্গে কাজ করতে গিয়ে নতুন অনেক কিছু শিখছেন। তবে চ্যালেঞ্জিং হলেও কাজটি তিনি উপভোগ করছেন।

কলাবাগানের যে মাঠে সিরিজটির শুটিং চলছে, সেই মাঠের সঙ্গে জামালের দীর্ঘদিনের স্মৃতি জড়িয়ে আছে। তার ভাষায়, এখান থেকেই তার ফুটবল ক্যারিয়ারের শুরু হয়েছিল। সেই পরিচিত মাঠেই এখন অভিনয়ের কাজে অংশ নেওয়া তার জন্য বিশেষ অনুভূতির।

নির্মাতা তারিক মুহাম্মাদ হাসান জানান, বিশ্বকাপ ফুটবলকে ঘিরে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের আবেগকে কেন্দ্র করেই সিরিজটির গল্প নির্মিত হয়েছে। যদিও বিষয়টি পরিচিত, তবু উপস্থাপনায় নতুনত্ব আনার চেষ্টা করা হয়েছে। আট পর্বের এই সিরিজ আগামী ৩০ জুন থেকে একটি ওটিটি প্ল্যাটফর্মে প্রচার শুরু হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নভেম্বরের শেষেই রূপপুর কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদনের আশা

ওয়েব সিরিজের নাম ‘ব্রাজেন্টিনা’, অভিনয় করলেন জামাল ভূঁইয়া

আপডেট সময় ০৬:১০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬