ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আই লাভ ইউ টু: প্রভা

আকাশ বিনোদন ডেস্ক :

বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় মডেল-অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে মিডিয়া জগতে পথচলা শুরু। তিনি মেরিল, তিব্বত, পন্ডস, বাংলালিংক, জুঁই তেলসহ অসংখ্য জনপ্রিয় বিজ্ঞাপনে কাজ করে নিজেকে পরিচিতি লাভ করেন। পরে নাটকে জনপ্রিয়তা পান। অভিনয় করেছেন চলচ্চিত্রেও। তবে কাজের বাইরে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি চর্চায় ছিলেন তিনি। পরবর্তী সময়ে নাটক ও টেলিফিল্মে নিজের অভিনয়ের দক্ষতা দেখিয়ে ছোটপর্দায় নিজেকে অন্যতম শীর্ষ অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেন।

তবে অভিনয়ে অনেক দিন ধরেই অনিয়মিত সাদিয়া জাহান প্রভা। তবু দর্শকমনে তাকে ঘিরে আগ্রহের কমতি নেই। সামাজিক মাধ্যমে সক্রিয় অভিনেত্রী। নিজের ব্যক্তিজীবনের নানা মুহূর্ত শেয়ার করে নেন তিনি। সেগুলো নিয়েই মেতে থাকেন তার ভক্ত-অনুরাগীরা।

সম্প্রতি নেপালে ছুটির আমেজে ঘোরাঘুরি করছেন অভিনেত্রী। সেই ঘোরাঘুরির ফাঁকে তোলা তার কিছু ছবি নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে চলছে চর্চা। বেলুন হাতে তোলা একটি ছবি সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করেন তিনি। বেলুনের গায়ে লেখা— ‘আই লাভ ইউ’।

সে ছবি নিয়ে বেশ কানাঘুষা চলছিল। তা দেখে নেটিজেনদের একাংশ বলছেন— প্রেমে পড়েছেন অভিনেত্রী। প্রেমিকের সঙ্গেই নাকি ঘুরে বেড়াচ্ছেন দেশ-বিদেশে। যদিও প্রভা বিষয়টি নিয়ে এখনো কিছু বলেননি। তবে তার ইঙ্গিতপূর্ণ পোস্টগুলো নিয়ে চর্চা বেড়েই চলেছে। এর মধ্যেই আবার সম্পর্কের গুঞ্জন উসকে দিলেন অভিনেত্রী। এবার আরও স্পষ্ট ইঙ্গিত। যেন আগের পোস্টের বিপরীতে তার জবাব।

শুক্রবার (১২ জুন) রাতে ফেসবুকে ছবি পোস্ট করেন প্রভা। তাতে দেখা যায়, সাদা জামায় কোনো রেস্তোরাঁয় বসে আছেন তিনি। একটি হাত টেবিলে রেখে অন্য হাত বাড়িয়ে রেখেছেন ক্যামেরার দিকে। আর সেই হাতের সঙ্গে আরেকটি হাত; ঘড়ি পরিহিত ওই হাত কোনো পুরুষের বলেই মনে করছেন নেটিজেনরা। ছবির ক্যাপশনে গুঞ্জনের আগুনে ঘি ঢাললেন অভিনেত্রী। লিখেছেন— ‘আই লাভ ইউ টু’।

সেই পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই নেটিজেনদের মাঝে প্রতিক্রিয়া ও মন্তব্যের ঝড় ওঠে। অগত্যা পোস্টটি মুছে দেন প্রভা। প্রেমের গুঞ্জনটাকে একটু আড়াল করতেই হয়তো তার এ চেষ্টা। যদিও কেউ কেউ মুহূর্তের মধ্যেই তার ওই পোস্টের স্ক্রিনশট নিয়ে রেখেছেন।

উল্লেখ্য, অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয় জগতে এসে ২০১০ সালে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে বিয়ে করেন। এর কিছু দিন পরই সেই বিয়ে অদৃশ্য কারণে ভেঙে যায়। এরপর ২০১৪ সালে মাহমুদ শান্ত নামে এক করপোরেট ব্যক্তিকে বিয়ে করেন। সেটিও ভেঙে যায়। এরপর দীর্ঘদিন একা থাকেন অভিনেত্রী। এবার হয়তো সেই একাকীত্বের অবসান ঘটতে চলেছে। কোনো প্রেমিককে নিয়ে এবার হয়তো নতুন জীবনের স্বপ্ন দেখছেন প্রভা। তাই নেপালের পোখারার সারাংকোট মাউন্টেন থেকে তোলা ছবি মাঝে মাঝে সামাজিক মাধ্যমে পোস্ট করে তার ভক্ত-অনুরাগীদের জানান দিচ্ছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আই লাভ ইউ টু: প্রভা

আপডেট সময় ০৬:১৫:৫০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬