ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শাকিবকে দেখে আক্ষেপ করলেন পূর্ণিমা

আকাশ বিনোদন ডেস্ক :

ঢালিউডের একসময়ের জনপ্রিয় জুটি শাকিব খান ও পূর্ণিমাকে দীর্ঘ বিরতির পর আবারও একসঙ্গে দেখা গেছে একটি টেলিভিশন অনুষ্ঠানে। দীর্ঘদিন পর মুখোমুখি হয়ে এ সময় তারা পুরোনো দিনের স্মৃতি এবং বর্তমান কাজ নিয়ে আলোচনা করেন।

শনিবার (১৩ জুন) চ্যানেল আইয়ের একটি বিশেষ টকশোতে অংশ নিতে গিয়ে এই দুই তারকার দেখা হয়। একে অপরকে দেখে উষ্ণ অভ্যর্থনা জানান তারা। দীর্ঘদিন পর দেখা হওয়ায় আলাপচারিতায় হাস্যরস ও খুনসুটিও জায়গা করে নেয়।

আলাপের একপর্যায়ে শাকিব খানের বর্তমান লুক নিয়ে মজার ছলে মন্তব্য করেন পূর্ণিমা। তিনি বলেন, তাকে আমি আগে যেমন দেখেছি, এখন তার চেয়ে অনেক ছোট লাগছে। অনেক বেশি ছোট। তার যত ছবি আছে, আমি দেখি। ‘তুফান’ পুরোটা দেখেছি, অন্য ছবিগুলোও দেখেছি।

এ সময় শাকিবের নতুন লুকের প্রশংসাও করেন তিনি। পূর্ণিমা বলেন, আমাদের যখন একসঙ্গে কাজ হয়েছিল, তখন যদি এই লুকের শাকিবকে পেতাম, তাহলে আরও ভালো লাগত।

তার এমন মন্তব্যে হাসির রোল পড়ে যায়। শাকিব খানও বিষয়টি উপভোগ করেন এবং হাসিমুখে প্রতিক্রিয়া জানান।

পূর্ণিমা আরও জানান, একসঙ্গে কাজ না করলেও শাকিব খানের নতুন সিনেমা এবং তার ক্যারিয়ারের অগ্রগতি নিয়মিত অনুসরণ করেন তিনি। দেশীয় চলচ্চিত্রের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে শাকিবের সাফল্যও তার নজরে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানটি ছিল একটি সাক্ষাৎকারভিত্তিক টকশো, যেখানে অংশ নিতে চ্যানেল আই কার্যালয়ে উপস্থিত হন শাকিব খান। এ সময় ব্যাকগ্রাউন্ডে জনপ্রিয় গান ‘দুষ্টু কোকিল’ বাজানো হলে পূর্ণিমা মজার ছলে বলেন, আজকে কিন্তু দুষ্টু কোকিল আমি হবো। দুষ্টু দুষ্টু প্রশ্ন করব।

জবাবে শাকিব খান বলেন, যা ইচ্ছা কর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শাকিবকে দেখে আক্ষেপ করলেন পূর্ণিমা

আপডেট সময় ০৭:১০:০৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬