ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে মায়ের অভিযোগ, কারাদণ্ড

আকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে শহীদুল্লাহ (১৯) নামের মাদকাসক্ত এক তরুণকে ৯ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল রবিবার রাতে উপজেলার শীলকূপ ইউনিয়নের মুলকিরচর গ্রামে এই আদালত পরিচালনা করেন বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ওমর সানী আকন। অভিযানে জামাল হোসেন (৪২) ও মো. মাইনুদ্দিন (২৯) নামে আরও দুই ব্যাক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। তারা ওই এলাকার স্থানীয় বাসিন্দা।

আদালত পরিচালনাকারী ওমর সানী আকন জানান, শহীদুল্লাহ নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে ও এলাকায় প্রায়ই বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতেন। মায়ের সাথে দুর্ব্যবহার করতেন। এলাকাবাসীয় তার আচরণে অতিষ্ঠ ছিলো। মাদকের টাকা জোগাড় করতে সে অন্তত ২০টি মোবাইল চুরি করেছে বলে অভিযোগ আছে।

এই অবস্থায় তার মা স্থানীয় ইউনিয়ন পরিষদে এবং উপজেলা পরিষদে অভিযোগ জানান। রবিবার রাতে তাকে আটক করার পর তার মা নিজের সন্তানের বিভিন্ন অপরাধের বর্ণনা দেন।

পরবর্তীদের উপস্থিত স্বাক্ষ্যপ্রমাণ, স্থানীয়দের সাক্ষ্য এবং অভিযুক্ত শহীদুল্লাহর স্বীকারোক্তির ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত তাকে নয় মাসের বিনাশ্রম কারদণ্ড দেয়। এছাড়া অপর দুই অভিযুক্ত জামাল ও মাইনুদ্দিনের মাদক সেবনের প্রমাণ পাওয়ায় তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে মায়ের অভিযোগ, কারাদণ্ড

আপডেট সময় ১১:৫৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬