ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ‘ওবামা আমলের চেয়ে অনেক ভালো হবে’: ট্রাম্প মাটি খুঁড়ে অজ্ঞাত মা ও নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার হেফাজত আমিরের দোয়া নিলেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী অচিরেই সুখবর আসবে: প্রধানমন্ত্রী ‘পরিবারের সুখ শান্তিকে তছনছ করে দিয়েছি’: মনোনয়ন না পেয়ে বিএনপি নেত্রী যিশুর মূর্তি ভাঙচুর ইসরাইলি সেনার, বিশ্বজুড়ে তোলপাড় নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী নিজের জানমালের নিরাপত্তা নিয়ে সংসদে উদ্বেগের কথা জানালেন হান্নান মাসুদ

যৌথ সামরিক মহড়া চালাবে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র যৌথভাবে উত্তর কোরিয়া সাগর সীমান্তের দক্ষিণ জলসীমায় সামরিক মহড়া চালাবে। সোমবার সিউলের সামরিক বাহিনী এ কথা জানায়। এক খবরে এ তথ্য প্রকাশ করেছে সিনহুয়া।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়মিত এক প্রেস ব্রিফিংয়ে দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীর মুখপাত্র বলেন, তারা নর্দান লিমিট লাইনের (এনএলএল) দক্ষিণ জলসীমায় সামরিক মহড়া চালাবে।

উত্তর কোরিয়া আন্তঃকোরীয় সাগর সীমান্ত হিসেবে এনএলএলকে কখনো মেনে নেয়নি। বরং এটি ছিল কোরীয় যুদ্ধ চলাকালে মার্কিন নেতৃত্বাধীন মিত্র বাহিনীর একতরফাভাবে অঙ্কিত সীমানা।

নৌবাহিনী মুখপাত্র জানান, এ যৌথ সামরিক মড়হার লক্ষ্য হচ্ছে মিত্র দেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি এবং আন্তঃকোরীয় সীমান্তের কাছে উত্তর কোরিয়ার সম্ভাব্য উস্কানির ব্যাপারে প্রস্তুতি নেয়া।

এ যৌথ সামরিক মহড়া দক্ষিণ কোরিয়ার পূর্ব ও পশ্চিমাঞ্চলীয় জলসীমায় সোমবার থেকে শুক্রবার পর্যন্ত চলবে।

Tag :
আপলোডকারীর তথ্য

যৌথ সামরিক মহড়া চালাবে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র

আপডেট সময় ০১:৫৭:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০১৭