ঢাকা ১২:৫২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিহারি ক্যাম্পে স্থিতাবস্থার আদেশ আপিল বিভাগে বহাল

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর মিরপুরের বিহারি ক্যাম্পগুলোতে উচ্ছেদে হাইকোর্টের দেয়া স্থিতাবস্থা বহাল রেখে সরকারের আপিল খারিজ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে এ বিষয়ে হাইকোর্টকেই রুলের নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গত ১০ আগস্ট বিহারি ক্যাম্প উচ্ছেদ বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. সেলিমের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ শুনানি শেষে এই নির্দেশ দেন। এই রিটের পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত উচ্ছেদ বন্ধ রাখতে অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দেন আদালত। পরে ১৩ আগস্ট পল্লবী অন্তর্গত ক্যাম্পগুলোতে স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দেন হাইকোর্ট বিভাগ। এই স্থিতাবস্থার আদেশের ওপর স্থগিতাদেশ লিভ টু আপিল আবেদন করে এলজিআরডি মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট ৬টি মন্ত্রণালয়।

মিরপুরে উর্দুভাষীদের ক্যাম্পে বিনা নোটিশে ডিএনসিসি উচ্ছেদ অভিযান চালালে উর্দুভাষী ছাত্র আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাকসুদ আলমসহ আরও দু’জন হাইকোর্টে রিট আবেদন করেন।

রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, অ্যাডভোকেট হাফিজুর রহমান খান, অ্যাডভোকেট তাসলিমা ইয়াসমিন, জহিরুল ইসলাম সুমন এবং রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিহারি ক্যাম্পে স্থিতাবস্থার আদেশ আপিল বিভাগে বহাল

আপডেট সময় ০১:২২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০১৭