ঢাকা ০৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পরমব্রত ও স্বস্তিকা মুখার্জির বিরুদ্ধে অভিযোগ দায়ের

আকাশ বিনোদন ডেস্ক :

পশ্চিমবঙ্গের ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর সংঘটিত ভোট-পরবর্তী সহিংসতায় উসকানি দেওয়ার অভিযোগে টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির বিরুদ্ধে কলকাতার গড়িয়াহাট থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে।

কলকাতা হাইকোর্টের আইনজীবী জয়দীপ সেন এই অভিযোগ দায়ের করেন। তার অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে করা মন্তব্যের মাধ্যমে ওই দুই শিল্পী রাজনৈতিক সহিংসতাকে উসকে দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০২১ সালের ২ মে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর তৃণমূল কংগ্রেস জয় লাভ করলে পরমব্রত চট্টোপাধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে লেখেন, আজকের দিনটিকে বিশ্ব রগড়ানি দিবস ঘোষণা করা হোক।

এর জবাবে স্বস্তিকা মুখার্জি মন্তব্য করেন, “হাহাহা, হোক হোক।”

আইনজীবী জয়দীপ সেনের দাবি, ওই পোস্ট ও মন্তব্যের পর রাজ্যের বিভিন্ন স্থানে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। বিশেষ করে বেলেঘাটায় অভিজিৎ দাস নামে এক বিজেপি কর্মী নিহত হওয়ার ঘটনাও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে পূর্বের ভারতীয় দণ্ডবিধির ১০৭ ধারার আওতায় (যা বর্তমানে ভারতীয় ন্যায় সংহিতার ৪৭ ধারার সমতুল্য) আইনগত ব্যবস্থা নেওয়া হোক। পাশাপাশি তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে যথাযথ তদন্তেরও দাবি জানানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পরমব্রত ও স্বস্তিকা মুখার্জির বিরুদ্ধে অভিযোগ দায়ের

আপডেট সময় ০২:৪৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬