ঢাকা ০২:১৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

রাতের বিশেষ ইন্টারনেট প্যাকেজ বন্ধের নির্দেশ

অাকাশ আইসিটি ডেস্ক:

দেশে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত সব বিশেষ ইন্টারনেট প্যাকেজ বন্ধ করার নির্দেশ দিয়েছে আদালত। রোববার আত্মহত্যায় প্ররোচনাকারী ব্লু হোয়েল গেমস বন্ধে আদালতে রিটের পরিপ্রেক্ষিতে আজ সোমবার এ রায় দিল আদালত। একইসঙ্গে ব্লু হোয়েল গেমসের সব লিংক ৬ মাসের মধ্যে বন্ধের নির্দেশ দেওয়া হয়।

এর আগে রোববার সকালে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লবসহ তিন আইনজীবী ব্লু হোয়েল গেম বাংলাদেশে বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন। রিটে মোবাইল অপারেটরদের রাত্রিকালীন বিশেষ ইন্টারনেট অফার বন্ধের নির্দেশনা চাওয়া হয়। তারই পরিপ্রেক্ষিতে আদালত আজ এ রায় দেয়।

সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ সকল মাধ্যমে খবর প্রকাশিত হয় যে, ঢাকায় এক স্কুলছাত্রীর আত্মহত্যার নেপথ্যে ব্লু হোয়েলকে দায়ী। যা নিয়ে সারা দেশে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। যদিও ওই ছাত্রীর মৃত্যুর জন্য ব্লু হোয়েল গেমের সংশ্লিষ্টতার কোনো প্রমাণ মেলেনি।

ব্লু হোয়েল গেইম মূলত ইন্টারনেটভিত্তিক একটি ভিডিও গেম। বিশ্বের বিভিন্ন দেশে এই গেম খেলে ১৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে কোনো ঘটনাতেই শতভাগ প্রমাণ পাওয়া যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মক্কা-মদিনার মর্যাদার প্রশ্নে আপস করবে না বাংলাদেশ: হুমায়ুন কবির

রাতের বিশেষ ইন্টারনেট প্যাকেজ বন্ধের নির্দেশ

আপডেট সময় ১২:২০:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০১৭