ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিরোধীদের কড়া বার্তা মির্জা ফখরুলের, ‘আমরা উড়ে এসে জুড়ে বসিনি’ গণমাধ্যম কমিশন গঠনের প্রক্রিয়ায় সরকার একক সিদ্ধান্ত চাপিয়ে দেবে না: তথ্যমন্ত্রী সরকার উৎখাতের পরিকল্পনার অংশ হিসেবে শাহ আলী মাজারে হামলা: ফরহাদ মজহার প্রধানমন্ত্রীর কাছে ‘জাস্টিস কার্ড’ চাইলেন হাসনাত আবদুল্লাহ বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফকে জমি দিলেন শুভেন্দু গ্যাস উৎপাদনে স্বাবলম্বী হতে কাজ করছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী ইরানের ‘নিয়ন্ত্রণ’ নিয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের ওমানে চার ভাইয়ের মৃত্যু: দুই অ্যাম্বুলেন্সে ফিরল চার ভাইয়ের লাশ, পাশাপাশি কবরে দাফন হজযাত্রীদের সেবায় অবহেলা বরদাশত করা হবে না: ধর্মমন্ত্রী ১৯ দিনে রেমিট্যান্স এলো ৩০ হাজার ৪৭৮ কোটি টাকা

সরকার উৎখাতের পরিকল্পনার অংশ হিসেবে শাহ আলী মাজারে হামলা: ফরহাদ মজহার

আকাশ জাতীয় ডেস্ক:

রাষ্ট্রচিন্তক ও কবি ফরহাদ মজহার বলেছেন, বিএনপি সরকারকে উৎখাত করার পরিকল্পনার অংশ হিসেবে শাহ আলী মাজারে হামলা করা হয়েছে। প্রকাশ্যে লাঠি নিয়ে মাজারে প্রবেশ করে হামলা করা হয়েছে। শাহ আলী মাজারে হামলা করার কথা নয়। কারা এই হামলা করল? যারা যারা হামলা করেছে তাদের প্রত্যেকের ছবি রয়েছে। আমি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে বলছি, হামলাকারীরা এখনও কেন গ্রেপ্তার হলো না।

আজ বুধবার দুপুরে টাঙ্গাইলের দেলদুয়ারে আন্তর্জাতিক প্রাণবৈচিত্র দিবস উপলক্ষে উবিনীগ ও নয়াকৃষি প্রাণবৈচিত্র্য মেলা এবং কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফরহাদ মজহার বলেন, ‘আমরা বিএনপির সমালোচনা করি। বিএনপি যেখানে ভালো কাজ করে না, আমরা চাপ দেওয়ার চেষ্টা করি। তবে বিএনপি তো আওয়ামী লীগ নয়। আমাদের কথা যদি বিএনপি বুঝতে না পারে, তাহলে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। কারণ বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য বহু শক্তি তৎপর রয়েছে। আজকে বিএনপি আওয়ামী লীগের ঘাড়ে চড়ে ক্ষমতায় থাকবার বাসনা করছে। এটি কোনোভাবেই টিকবে না। এই অবস্থান থেকে দলটিকে বেরিয়ে আসতে হবে। বিএনপি নিজেদের আদর্শের ধারা এবং নিজেদের কর্মীর ওপর দাঁড়িয়ে রাজনীতি করুক।’

বিশ্ব রাজনীতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমাদের মধ্যে দ্বন্দ্ব থাকবে, আমরা বিরোধিতা করব। বর্তমানে সারা পৃথিবীতেই এক ধরনের দুর্যোগ চলছে। ট্রাম্প যেভাবে সারা দুনিয়াকে ওলট-পালট করে দিচ্ছে, তিনি কোনো আইন মানছেন না। এই দুঃসময়ে বিএনপির আমাদের কথা শোনা দরকার। আমরা অতীতে একটি ফ্যাসিস্ট সরকার দেখেছি। গণঅভ্যুত্থানে যদি আমরা ব্যর্থ হতাম, তাহলে বেগম খালেদা জিয়া আজ যে সম্মানের সঙ্গে গেছেন, এত বড় সম্মান তিনি পেতেন না। আমি তারেক রহমানকে বলব, মায়ের কাছ থেকে এই রাজনীতি শিখতে।’

কৃষি ও বৈশ্বিক পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে ফরহাদ মজহার বলেন, খুবই বিপজ্জনকভাবে সারা পৃথিবীতেই প্রাণের ক্ষয় হচ্ছে এবং বিভিন্ন প্রজাতি হারিয়ে যাচ্ছে। সমস্ত কৃষি ব্যবস্থা এখন করপোরেট কোম্পানির স্বার্থরক্ষা করার জন্য চলছে। এটি অবিলম্বে বন্ধ করতে হবে।

তিনি বলেন, ‘আগামী দিনে তারেক রহমান বড় ধরনের সংকট ফেস করবেন। আমি জানি না, তিনি কী করে তার দলকে ক্ষমতায় রাখবেন। কারণ সামনে জ্বালানির সংকট হবে অনেক বেশি। এই সংকট কাটিয়ে উঠতে চাইলে অবিলম্বে আমাদের একটি ‘ট্রানজিশন ম্যাপ’ লাগবে। বিএনপি অন্তত কৃষির ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রেখে নিজেদের পক্ষে শক্তিশালী জনমত গড়ে তুলতে পারে। আন্তর্জাতিক জ্বালানির এত বড় সংকট তৈরি হচ্ছে যে, এই সরকারের উচিত অবিলম্বে দেশে জ্বালানি গাছ লাগানোর জন্য মানুষকে উৎসাহিত করা। আগামী দিনে আমাদের জ্বালানি সংকট ভয়াবহভাবে বাড়বে।’

বিএনপির শীর্ষ নেতৃত্বের উদ্দেশে ফরহাদ মজহার বলেন, ‘আমি মনে করি তার (তারেক রহমান) হাতে এখন ক্ষমতা নাই। যদি তার হাতে ক্ষমতা থাকে এবং তিনি যখন জাতীয় সংসদে আছেন, তখন তার হয়ে অন্য কেউ কথা বলে কেন? সংসদে তার হয়ে অন্য কেউ কথা বললে আমরা তা মেনে নেব না। ফলে অবশ্যই তাকে নিজের কথা নিজেকেই বলতে হবে ‘

সমাবেশে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উবিনীগের নির্বাহী পরিচালক এবং অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ফরিদা আখতার। অনুষ্ঠানে দেশের ৬টি জেলার কৃষক ও কৃষাণিরা অংশ নেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিরোধীদের কড়া বার্তা মির্জা ফখরুলের, ‘আমরা উড়ে এসে জুড়ে বসিনি’

সরকার উৎখাতের পরিকল্পনার অংশ হিসেবে শাহ আলী মাজারে হামলা: ফরহাদ মজহার

আপডেট সময় ১০:১০:৫৭ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬