ঢাকা ০৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কারিনাকে নিয়ে হৃদয়স্পর্শী পোস্ট কায়সার হামিদের

আকাশ বিনোদন ডেস্ক : 

গত ১১ মে এয়ার অ্যাম্বুলেন্সযোগে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নিয়ে যাওয়া হয় কিংবদন্তি সাবেক ফুটবলার কায়সার হামিদের মেয়ে কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারকে। ভেলোরের খ্রিস্টান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় গত শুক্রবার গভীর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কারিনা।

সম্প্রতি চিকিৎসাধীন মারা যাওয়া মেয়ের মৃত্যুর পর শৈশবের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ। মেয়ে কারিনাকে স্মরণ করে তিনি লিখেছেন— কারিনা দিন যাবে বছর যাবে, একসময় সবাই তোমাকে ভুলে যেতে পারে, কিন্তু তোমার বাবার বুকে তুমি চিরদিন থাকবে।

১৯৯৪ সালে তার মা লোপা ছবিটি তুলে দিয়েছিল উল্লেখ করে তিনি বলেন, আল্লাহ তোমাকে বেহেশত নসিব করুক, আমিন। ১৯৯৪ সালে তার মা লোপা ছবিটি তুলে দিয়েছিল।

কারিনা কায়সার লিভারজনিত গুরুতর জটিলতায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে লড়াই করেছিলেন। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানীর একটি হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে অবস্থা গুরুতর হলে ভারতের ভেলোরে নেওয়া হয়। সেখানেই কারিনা কায়সার মারা যান।

উল্লেখ্য, ‘এ’ লেভেল শেষ করে অস্ট্রেলিয়ায় পড়াশোনা করেন কারিনা কায়সার। দেশে ফিরে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পান। তিনি শুধু একজন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরই ছিলেন না; বরং একাধারে দক্ষ চিত্রনাট্যকার ও অভিনেত্রী হিসেবেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন।

সাম্প্রতিক সময়ে অভিনয়ে নিয়মিত হচ্ছিলেন তিনি। হাসিখুশি ও প্রাণবন্ত এ তরুণী অভিনয় এবং চিত্রনাট্য লেখার কাজ নিয়েও ব্যস্ত ছিলেন। ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয় সিরিজ ‘ইন্টার্নশিপ’ এবং ‘৩৬-২৪-৩৬’-এ তার কাজ বেশ প্রশংসিত হয়েছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কারিনাকে নিয়ে হৃদয়স্পর্শী পোস্ট কায়সার হামিদের

আপডেট সময় ০৫:৩০:১১ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬