ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বিয়ের আগে নিজের পরিচয় ও আর্থিক স্বাধীনতা বেশি জরুরি: কঙ্গনা

আকাশ বিনোদন ডেস্ক : 

বলিউডে এমন কিছু নাম আছে, যারা শুধু অভিনয়ের জন্য নন, ব্যক্তিত্ব ও অবস্থানের জন্যও সমান আলোচিত-সমালোচিত। সেই তালিকার শীর্ষে রয়েছেন কঙ্গনা রনৌত। আবারও সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন। তবে এবার কোনো সিনেমা বা রাজনীতি নয় বরং বিয়ে-সম্পর্ক ও নারীর স্বাধীনতা নিয়ে তার মন্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক।

সম্প্রতি ভোপালের আলোচিত পণপ্রথা-সংক্রান্ত মৃত্যুর ঘটনার পর ইনস্টাগ্রামে একটি দীর্ঘ বার্তা শেয়ার করেন কঙ্গনা। সেখানে তিনি তরুণীদের উদ্দেশে বলেন, জীবনে বিয়ের আগে নিজের পরিচয়, ক্যারিয়ার ও আর্থিক স্বাধীনতা গড়ে তোলা বেশি জরুরি।

তিনি বলেন, ‘আপনি কী করেন বা আপনি কেমন মানুষ—সেটাই বেশি গুরুত্বপূর্ণ। আপনি কাকে বিয়ে করলেন সেটা বেশি গুরুত্ব বহন করে না।’

পোস্টে কঙ্গনা বলেন, শুধু সামাজিক চাপ, বয়স কিংবা পারিবারিক প্রত্যাশার কারণে তাড়াহুড়ো করে বিয়ে করা উচিত নয়। বরং নিজের আত্মসম্মান, আর্থিক নিরাপত্তা ও মানসিক শক্তিকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।

তার এই বক্তব্য প্রকাশের পর থেকে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই কঙ্গনার বক্তব্যকে সাহসী ও বাস্তবসম্মত বলে সমর্থন জানিয়েছেন। বিশেষ করে নারীরা নিজেদের অভিজ্ঞতা শেয়ার করে বলেছেন, অসুখী সম্পর্কের মধ্যে আর্থিক নির্ভরশীলতা অনেক সময় একজন নারীর পরিচয় ও আত্মবিশ্বাস ধীরে ধীরে কেড়ে নেয়।

অন্যদিকে কেউ কেউ মনে করছেন, কঙ্গনার বক্তব্য কিছুটা কঠোর এবং সব সম্পর্ক বা বিয়েকে একইভাবে বিচার করা ঠিক নয়।

সম্প্রতি ভোপালে এক নারীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় দেশজুড়ে আলোড়ন তৈরি হয়। অভিযোগ ওঠে, পণের চাপ ও মানসিক নির্যাতনের শিকার ছিলেন ওই নারী। ঘটনাটি তদন্তে বিশেষ টিমও গঠন করেছে পুলিশ। এই ঘটনার পর নিজের অবস্থান স্পষ্ট করেন অভিনেত্রী। তার মতে, অনেক নারী এখনও শুধুমাত্র সমাজ কী বলবে—এই ভয়েই অসুস্থ সম্পর্ক থেকে বের হতে পারেন না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

বিয়ের আগে নিজের পরিচয় ও আর্থিক স্বাধীনতা বেশি জরুরি: কঙ্গনা

আপডেট সময় ০৮:১০:২৩ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬