ঢাকা ১০:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সরকারের দুর্বলতায় সীমান্তে হত্যা বাড়ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

আকাশ জাতীয় ডেস্ক:

বর্তমান সরকারের পররাষ্ট্রনীতির দুর্বলতার কারণে সীমান্তে হত্যাকাণ্ড বাড়ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

মঙ্গলবার লালমনিরহাটের হাতীবান্ধায় বিএসএফের গুলিতে নিহত কৃষক খাদেমুল ইসলামের কবর জিয়ারত শেষে তিনি এ কথা বলেন।

এ সময় নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, বর্তমান সরকারের পররাষ্ট্রনীতির দুর্বলতার কারণে সীমান্তে হত্যাকাণ্ড বাড়ছে। তিনি বলেন, ‘তার দল ক্ষমতায় গেলে সীমান্তে নিহত বাংলাদেশিদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হবে। তাদের পরিবারকে পুনর্বাসনসহ আবাসন সুবিধা দেওয়া হবে।’

তিনি দাবি করেন, বাংলাদেশের সীমান্তের লোকজন চোরাচালানের সঙ্গে জড়িত নয়। সীমান্তে সাধারণ লোকজন কাজ করতে গেলে ভারতীয় বিএসএফ গুলি করে হত্যা করা হচ্ছে। বাংলাদেশ সরকার সীমান্তের নিরাপত্তা দিতে ব্যর্থ।

তিনি বলেন, ভারতের অভ্যন্তরীণ নাগরিকত্ব ইস্যু নিয়ে নতুন করে মানবিক সংকট তৈরি হতে পারে, যা সীমান্তবর্তী অঞ্চলে প্রভাব ফেলতে পারে। এ কারণে সীমান্তবাসীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এছাড়া সীমান্ত নিরাপত্তা জোরদার, বিজিবির টহল বৃদ্ধি এবং বাহিনীর বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা বাড়ানোর দাবি জানান।

নিহত খাদেমুল ইসলামের বাবা আমজাদ হোসেন জানান, তার ছেলে সেদিন সীমান্তে মাছ ধরতে গিয়েছিলেন। তিনি বলেন, ‘খাদেমুল সম্পূর্ণ নিরস্ত্র ও স্বাভাবিক অবস্থায় ছিলেন, এরপরও তাকে গুলি করে হত্যা করা হয়েছে।’

উল্লেখ্য, গত ১৪ মে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমজল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে কৃষক খাদেমুল ইসলাম নিহত হন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বক্স অফিসে রজনীকান্তের ‘জেলার টু’-এর ঝড়

সরকারের দুর্বলতায় সীমান্তে হত্যা বাড়ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

আপডেট সময় ০৪:৪৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬