ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

নায়িকার কান ছিঁড়ে দুল নিয়ে গেলো ছিনতাইকারী

আকাশ বিনোদন ডেস্ক : 

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) থেকে ফেরার পথে ছিনতাইয়ের শিকার হয়েছেন এক সময়ের রূপালি পর্দার নায়িকা রঞ্জিতা। এতে তার কান ছিঁড়ে যায়। হাসপাতালে নেওয়ার পর কানে সাতটি সেলাই লাগে। রোববার রাত সাড়ে ৯টার দিকে রামপুরা বাজার এলাকায় বাসায় ফেরার সময় এই ঘটনা ঘটে।

অভিনেত্রী এক ভিডিও বার্তায় বলেন, ‘শিল্পী সমিতির নির্বাচন আমাদের কাছে সব সময় উৎসবমুখর। সেটা দেখার জন্য আমি এফডিসিতে গিয়েছিলাম। রাতের দিকে বাসার ফেরার সময় হঠাৎ কেউ আমাকে অনুসরণ করছিল। আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছি। কিছু বুঝে ওঠার আগেই তারা আমার দুল ধরে টান দেয়। পরে দেখি রক্ত ঝরছে, কান ছিঁড়ে গেছে।’

ঘটনার পর ভয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন তিনি। পরে আশপাশের মানুষের সহায়তায় দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি রামপুরার একটি হাসপাতালে চিকিৎসাধীন।

আশির দশকের শেষ দিকে রাজ্জাক পরিচালিত ‘ঢাকা ৮৬’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে রঞ্জিতার। প্রথম ছবিতেই দর্শকের নজর কাড়েন তিনি। পরে ‘রাজা মিস্ত্রী’ ও ‘জ্বীনের বাদশা’সহ প্রায় ৩০টি সিনেমায় অভিনয় করেন। ২০০৫ সালের পর থেকে তাকে আর চলচ্চিত্রে দেখা যায়নি।

জানা গেছে, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ থাকায় চিকিৎসকেরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন।

বর্তমানে ঢাকার বনশ্রী এলাকায় বসবাস করেন এই অভিনেত্রী। তাঁর সঙ্গে রয়েছেন শারীরিক প্রতিবন্ধী ভাই ও একমাত্র সন্তান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

নায়িকার কান ছিঁড়ে দুল নিয়ে গেলো ছিনতাইকারী

আপডেট সময় ০৭:৪৮:০৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬