ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভেঙেছে একাধিক প্রেম, বিয়ে নিয়ে সারার ভাবনা

আকাশ বিনোদন ডেস্ক : 

অল্প বয়সে বাবা-মায়ের বিচ্ছেদ দেখেছেন। নিজের জীবনেও ভেঙেছে একাধিক প্রেম। কর্মজীবনে যেমন সাফল্য পেয়েছেন, ব্যর্থতাও মেনে নিয়েছেন তেমনই। সমসাময়িক অনেক তারকা বিয়ে করলেও নিজের বিয়ে নিয়ে কোনও তাড়াহুড়ো করতে চান না বলিউড অভিনেত্রী সারা আলি খান।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সারা আলি খানের বলেন, ‘আমি দেখেছি অনেক সময় বিয়েও ভুল হতে পারে। তাই তাড়াহুড়ো না করে সঠিক মানুষের জন্য অপেক্ষা করাই ভালো।’

নিজের প্রথম সিনেমা মুক্তির সময় থেকে কার্তিকের সঙ্গে প্রেমের গুঞ্জন। পরে একসঙ্গে অভিনয় করতে গিয়ে প্রেম। শেষপর্যন্ত সম্পর্কটা টেকেনি। এরপর শোনা যায়, প্রাক্তন প্রেমিক বীর পাহাড়িয়ার কাছেই নাকি ফিরে যান তিনি। যদিও সেটাও খুব বেশি দিন স্থায়ী হয়নি। কিছুদিন পর পঞ্জাবের বর্ষীয়ান রাজনীতিক ফতেহ জং সিংহ বাজওয়ার পুত্র অর্জুনের সঙ্গে একান্তে সময় কাটাতে দেখা গেছে তাকে। সমস্ত জল্পনা সত্ত্বেও এখনই বিয়ে বা প্রেম নিয়ে নাকি ভাবনাচিন্তা করতে নারাজ তিনি।

সারা বলেন, ‘আমি এমন কাউকে খুঁজছি না, যে আমাকে পরিপূর্ণ করবে। আমি নিজেই সম্পূর্ণ হতে চাই। পরে যদি এমন কেউ আসে, যে আমাকে আরও ভালোভাবে বুঝবে ও মূল্য দেবে, তখন সেটাই হবে সঠিক সময়।’

বর্তমানে নিজের ক্যারিয়ারেই বেশি মনোযোগ দিতে চান এই অভিনেত্রী। তার ভাষায়, ‘এখন আমি কাজ করতে চাই। জীবনের এই পর্যায়ে বিয়ে নিয়ে চাপ নিতে চাই না। ঠিক মানুষ এলে সবকিছু স্বাভাবিকভাবেই হবে।’

নিজেকে ‘গ্রিন ফ্ল্যাগ’ বলেও উল্লেখ করেন সারা আলি খানের। তিনি বলেন, মাঝে মাঝে নিজের চিন্তায় ডুবে থাকলেও তা অন্যের ওপর প্রভাব ফেলে না।

এদিকে, ‘পতি পত্নী অউর ওহ দো’ সিনেমায় অভিনয় করেছেন সারা। এতে তার সঙ্গে রয়েছেন আয়ুষ্মান খুরানা, রাকুল প্রীত সিং ও ওয়ামিকা গাব্বি। ছবিটি ১৫ মে ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

সব মিলিয়ে, ব্যক্তিগত জীবন নিয়ে চাপ না নিয়ে নিজের মতো করে এগোতেই স্বাচ্ছন্দ্যবোধ করছেন সারা আলি খান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ভেঙেছে একাধিক প্রেম, বিয়ে নিয়ে সারার ভাবনা

আপডেট সময় ০৫:৩৪:১৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬