ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের বিরোধীদের ক্ষমা চাইতে হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান গড়ার আহ্বান জুবাইদা রহমানের একসময় আমলারা খিচুড়ি রান্না-কচুরিপানা পরিষ্কার করতে বিদেশ যেতেন: শিক্ষামন্ত্রী হাসপাতালে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী শিক্ষায় বিনিয়োগই দেশের ভবিষ্যতের বিনিয়োগ: ভূমিমন্ত্রী এআই হবে ভবিষ্যৎ অর্থনীতির চালিকাশক্তি: আইসিটি মন্ত্রী সিঙ্গাপুর কানাডা নয় বাংলাদেশকে সবুজ-বাসযোগ্য দেশে পরিণত করতে চাই: প্রতিমন্ত্রী শাহে আলম জামায়াত থেকে বের হয়ে এনসিপি স্বতন্ত্র রাজনীতি না করলে নতুন বন্দোবস্তের আশা পুরোপুরি শেষ: রাশেদ ২৫ হজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

তিন বিয়ে করে ১৭টা বছর নষ্ট করেছি, অভিনেত্রীর আক্ষেপ

আকাশ বিনোদন ডেস্ক :

তারকাদের ব্যক্তিগত বিষয় নিয়ে ভক্তদের আগ্রহ একটু বেশিই থাকে। বিশেষ করে তারা কি খাচ্ছেন, কোথায় থাকছেন, নতুন কোন স্টাইল ফলো করছেন- ইত্যাদি জানার জন্য মুখিয়ে থাকেন ভক্তরা। তবে সবচেয়ে বেশি আগ্রহ থাকে তারকাদের প্রেম ও বিয়ে নিয়ে। মাঝে মাঝে অনেক তারকা আবার নিজেই বলে দেন ব্যক্তিগত বিষয়, যা নিয়ে চলতে থাকে আলোচনা-সমালোচনা।

ব্যক্তিগত জীবন নিয়ে এমন খোলামেলা মন্তব্য করে এবার আলোচনায় এসেছেন মালায়লাম অভিনেত্রী মীরা বাসুদেবন। ৪৪ বছর বয়সী এই অভিনেত্রী জানিয়েছেন, তিনটা ব্যর্থ বিয়ে তার জীবনের মূল্যবান ১৭ বছর কেড়ে নিয়েছে।

এক সাক্ষাৎকারে মীরা বাসুদেবন বলেন, ‘আমি প্রায়ই আমার ছেলেকে বলি, আমি জীবনের ১৭টা বছর তিনটি ভুল বিয়েতে নষ্ট করেছি। এই সময়টা আমি যদি নিজের কাজ, ক্যারিয়ার বা ভালোবাসার বিষয়গুলোতে দিতাম, তাহলে আরও অনেক কিছু অর্জন করতে পারতাম।’

তিনি আরও বলেন, ‘আমি এমন মানুষের পেছনে সময় দিয়েছি, যারা আমাকে কখনো গুরুত্ব দেয়নি বা সম্মান করেনি। পরিবার, বাবা-মা ও বোনের সঙ্গে আরও বেশি সময় কাটাতে পারতাম, কিন্তু তা হয়নি।’

এর আগে চলতি বছরেও তিনি নিজের ভুল স্বীকার করে বলেন, অতীত নিয়ে লুকানোর কিছু নেই, বরং এখন নতুনভাবে জীবন গুছিয়ে নিতে চান তিনি। বর্তমানে ক্যারিয়ার নিয়ে ব্যস্ত এবং জীবনের একটি ভালো পর্যায়ে আছেন বলেও জানান এই অভিনেত্রী।

২০০৫ সালে চিত্রনায়ক অশোক কুমারের ছেলে ব্যবসায়ী বিশাল আগারওয়ালের সঙ্গে প্রথম বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী মীরা বাসুদেবন। সেই বিয়ে ২০১০ সালে বিচ্ছেদে রূপ নেয়। এরপর ২০১২ সালে তিনি মালয়ালম চলচ্চিত্র অভিনেতা জন কোকেনকে বিয়ে করেন। এই সংসারে তাদের একটি পুত্রসন্তান রয়েছে। ২০১৬ সালে সেই সম্পর্কও ভেঙে যায়।

সবশেষে ২০২৪ সালে চিত্রগ্রাহক বিপিন পুথিয়াঙ্কমকে বিয়ে করলেও ২০২৫ সালে তাদের বিচ্ছেদ হয়।

১৯৮২ সালের ২৯ জানুয়ারি ভারতের মহারাষ্ট্রের মুম্বাইয়ের একটি তামিল পরিবারে জন্মগ্রহণ করেন মীরা বসুদেবন। ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত বলিউডের ‘রুলস: পেয়ার কা সুপারহিট ফর্মুলা’ সিনেমায় দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় তার।২০০৫ সালের ‘তাপমাত্রা’ সিনেমায় মোহনলালের বিপরীতে অভিনয় করে ব্যাপক প্রশংসা পান মীরা।

এছাড়া ‘ওরুভান’ ,‘একান্তম’, ‘কুট্টিমামা’সহ একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। তার ছোট বোন অশ্বিনী, যিনি সালমান খান অভিনীত ‘জনম সামঝা করো’ সিনেমা শিশুশিল্পী হিসাবে খ্যাতি অর্জন করেছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুক্তিযুদ্ধের বিরোধীদের ক্ষমা চাইতে হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

তিন বিয়ে করে ১৭টা বছর নষ্ট করেছি, অভিনেত্রীর আক্ষেপ

আপডেট সময় ০২:১৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬