ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘একটি দল দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে’ বিএনপি সরকার কোনো সময় হারিয়ে যায় না: তথ্যমন্ত্রী অতীতের সরকার ভোট চুরি করত, এই সরকার ফল চুরি করেছে: হাসনাত আবদুল্লাহ সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত পদক্ষেপ নেওয়া হচ্ছে : ডিএনসিসি প্রশাসক দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ-অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত নাম থেকে বাবার পদবি মুছে ফেললেন নেতানিয়াহুর ছেলে মুক্তিযুদ্ধের বিরোধীদের ক্ষমা চাইতে হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান গড়ার আহ্বান জুবাইদা রহমানের বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

ষষ্ঠবার ক্যানসার আক্রান্ত স্ত্রী, ছায়া হয়ে আছেন বাস্তবের ‘ফ্যামিলি ম্যান’ শারিব

আকাশ বিনোদন ডেস্ক :

এক কঠিন সময় পার করছেন ‘দ্য ফ্যামিলি ম্যান’ খ্যাত অভিনেতা শারিব হাশমি। স্ত্রী নাসরিন হাশমি গত আট বছর ধরে মরণব্যাধি ওরাল ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। ২০১৮ সালে প্রথমবার রোগটি ধরা পড়ার পর থেকে এ পর্যন্ত পাঁচবার ক্যানসারকে জয় করে ফিরেছেন তিনি।

তবে দুর্ভাগ্যবশত সম্প্রতি ষষ্ঠবারের মতো তার শরীরে ক্যানসার ফিরে এসেছে এবং এবারের পরিস্থিতি গত কয়েকবারের তুলনায় কিছুটা জটিল। এক সাম্প্রতিক সাক্ষাৎকারে শারিব তার স্ত্রীর এই দীর্ঘ ও সাহসী সংগ্রামের কথা শেয়ার করেছেন।

শারিব জানান, ক্যানসারটি অত্যন্ত আক্রমণাত্মক প্রকৃতির হওয়ার কারণে বারবার এটি শরীরে ফিরে আসছে। এ পর্যন্ত নাসরিনকে পাঁচটি অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়েছে। বর্তমানে রোগটি শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে এবং নতুন করে চিকিৎসা শুরু হয়েছে। তবে শারিবের কথায়, নাসরিন যেভাবে এই মরণব্যাধির মোকাবিলা করছেন, তা পুরো পরিবারকে সাহস জোগাচ্ছে। তিনি বিশ্বাস করেন, আগের কয়েকবারের মতো এবারও তারা এই সংকট কাটিয়ে উঠতে পারবেন। নাসরিনের মনোবল দেখে শারিব এবং তার সন্তানরাও লড়াই চালিয়ে যাওয়ার শক্তি পাচ্ছেন।

অন্যদিকে, নাসরিন হাশমি তার এই জীবনযুদ্ধের সবচেয়ে বড় অবলম্বন হিসেবে স্বামী শারিব হাশমিকেই দেখছেন। তিনি জানান, শুটিংয়ের চরম ব্যস্ততার মাঝেও শারিব কখনো তাকে একা ফেলে যাননি। অস্ত্রোপচারের সময় থেকে শুরু করে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার আগপর্যন্ত শারিব ব্যাগ নিয়ে হাসপাতালের কেবিনেই বসে থাকতেন। নাসরিনের মতে, শারিবের এই উপস্থিতি তাকে মানসিকভাবে শান্ত রাখে এবং লড়াই করার বাড়তি অনুপ্রেরণা দেয়। অভিনেতা হিসেবে শত ব্যস্ততা থাকলেও পরিবারের এই সংকটে তিনি সব সময়ই ‘রক-সলিড’ সাপোর্ট হিসেবে পাশে রয়েছেন।

২০০৩ সালের ডিসেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন শারিব ও নাসরিন। তাদের সংসারে এক মেয়ে ও এক ছেলে রয়েছে। দীর্ঘ ১৫ বছরের পেশাগত সংগ্রাম আর দারিদ্র্যের পর যখন শারিব হাশমি সাফল্যের দেখা পেতে শুরু করেন, ঠিক তখনই তাদের জীবনে ক্যানসারের এই কালো ছায়া নেমে আসে। ‘তরলা’, ‘জারা হাটকে জারা বাচকে’ কিংবা ‘ফাইটার’-এর মতো প্রজেক্টে দুর্দান্ত অভিনয় করে প্রশংসা কুড়ানো শারিব এখন পর্দার হিরো থেকে বাস্তবের হিরো হয়ে স্ত্রীর হাত শক্ত করে ধরে আছেন। ভক্ত ও অনুরাগীরাও এই লড়াকু দম্পতির জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘একটি দল দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে’

ষষ্ঠবার ক্যানসার আক্রান্ত স্ত্রী, ছায়া হয়ে আছেন বাস্তবের ‘ফ্যামিলি ম্যান’ শারিব

আপডেট সময় ০৮:১৫:৪১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬