ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঢাকা অ্যাটাক দেখার পর তৃপ্তির ঢেঁকুর তুলছেন চলচ্চিত্র প্রেমীরা

অাকাশ বিনোদন ডেস্ক:

শুরু থেকেই ঢাকা অ্যাটাক নিয়ে দর্শকদের আগ্রহের কমতি ছিল না। মুক্তির পর প্রথম দিনেই ঢাকা অ্যাটাক আয় করে প্রায় কোটির কাছাকাছি। সপ্তাহ জুড়ে বেশ ভালই চলছে এই পুলিশ অ্যাকশনধর্মী ছবিটি। আয়নাবাজি নিয়ে দর্শকদের যেমন আগ্রহের মাত্রাটা কোন অংশে কম ছিল না। তেমনি ঢাকা অ্যাটাকও দর্শক আগ্রহের জায়গাটা জয় করতে সক্ষম হয়েছে।

তবে ঢাকা অ্যাটাক মুক্তির দিনই সারাদেশে ১২২ টি সিনেমা হলে মুক্তি পায়। ঢাকার মধ্যে পায় ১৭ টি হলে। সে তুলনায় আয়নাবাজির হলের সংখ্যাটা ছিল অনেক কম। প্রথম দিনে মাত্র ২২ টি সিনেমা হলে মুক্তি দেয়া হয় আয়নাবাজি ছবিটি। আয়নাবাজি দেখার পর দর্শক যেমন তৃপ্তির ঢেঁকুর তুলেছেন, ঠিক তেমনি ঢাকা অ্যাটাক দেখার পর তৃপ্তির ঢেঁকুর তুলেছেন চলচ্চিত্র প্রেমীরা।

দর্শকদের আগ্রহের কথা মাথায় রেখে আরও বেশ ক’টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দেওয়ার বিষয়টি ইঙ্গিত করছে। আর বরেণ্য চিত্রনায়ক আলমগীর তো‘ঢাকা অ্যাটাক’ সিনেমাকে দেশের সিনেমার জন্য একটা সুবাতাস মনে করছেন। গতকাল শুক্রবার দুপুরে নিজের নতুন সিনেমা ‘একটি সিনেমার গল্প’র শুটিংয়ের ফাঁকে এক ভিডিওবার্তায় এমন মন্তব্য করেন তিনি।

৬ অক্টোবর সারা দেশের শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দীপঙ্কর দীপন পরিচালিত প্রথম সিনেমা ঢাকা অ্যাটাক। মুক্তির প্রথম দিন থেকে সিনেমাটি নিয়ে সবার আগ্রহ ছিল চোখে পড়ার মতোই। ‘ঢাকা অ্যাটাক’কে একটি সফল সিনেমা হিসেবেও মনে করছেন আলমগীর।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঢাকা অ্যাটাক দেখার পর তৃপ্তির ঢেঁকুর তুলছেন চলচ্চিত্র প্রেমীরা

আপডেট সময় ০১:১২:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০১৭