ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীন বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বিশ্বস্ত বন্ধু: স্পিকার পাচার হওয়া অর্থ ফেরত আনতে ২৩ দেশে এমএলএআর পাঠিয়েছে সরকার:সংসদে অর্থমন্ত্রী তীব্র বিতর্কের মুখে পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী ‘স্মার্ট কৃষি’ কার্যক্রম বাস্তবায়নে একগুচ্ছ মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার: প্রধানমন্ত্রী ট্রাম্পের ভুয়া প্রতিশ্রুতিতে বিভ্রান্ত হয়েছে ইরান: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ভার্চুয়ালি আদালত পরিচালনায় বিচারকাজে সমস্যা হবে না : অ্যাটর্নি জেনারেল শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী এক রাত পর শিশু সন্তানসহ কারামুক্ত হলেন সেই মহিলা লীগ নেত্রী চলতি বোরো মৌসুমের ১৮ লাখ মেট্রিক টন ধান-চাল কিনবে সরকার প্রাথমিক শিক্ষা ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দীর্ঘদিনের বান্ধবীকে বিয়ে করলেন নিষিদ্ধ বেন স্টোকস

আকাশ স্পোর্টস ডেস্ক:

বিতর্ক যেন পিছু ছাড়ছিল না ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসকে। আর সেই বিতর্কের পিছনে লেগে থাকতে পছন্দ করেন স্টোকস নিজেই। আর কিছুদিন আগের বিতর্কের জন্য তো নিজেই হলেন নিষিদ্ধ। এবার সেই বিতর্ককে প্রশ্রয় না দিয়েই বিয়ে করে ফেললেন স্টোকস।

হঠাৎ বিয়ে করার সিদ্ধান্ত নিলেও পাত্রী খুঁজে পেতে মোটেই কষ্ট করতে হয়নি স্টোকসকে। কেননা দীর্ঘদিনের বান্ধবী ক্লেয়ার রেটক্লিফকেই বিয়ে করেছেন তিনি। ব্রিটিশ সুন্দরী রেটক্লিপের সঙ্গে স্টোকসের পরিচয় হয়েছিল কয়েক বছর আগে। পরিচয় থেকে প্রেম এবং সেই প্রেম শেষ পর্যন্ত রূপ নিল বিয়েতে। শনিবার ইংল্যান্ডের একটি গির্জায় বেন স্টোকস এবং ক্লেয়ার রেটক্লিপের এ বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এ সময় স্টোকসের ইংল্যান্ড জাতীয় দলের কয়েকজন সতীর্থ উপস্থিত ছিলেন।

কালকে বিয়ে করলেও ইতোমধ্যে দুজনের ঘরে জন্ম নিয়েছে দুই সন্তান। ক্লেয়ার র‌্যাটক্লিপের সঙ্গে বাগদানের কাজটা আগেই সম্পন্ন করে ফেলেছিলেন স্টোকস। বাকি ছিল শুধু বিয়ে করাটা। অবশেষে বিয়ের কাজটাও সম্পন্ন করে ফেললেন এই যুগল।

পুলিশের হাতে গ্রেফতার হয়ে কারাগারে রাত কাটানো, দল থেকে নিষেধাজ্ঞা এবং বিয়ে সবকিছু মিলিয়ে বলা যায় বর্তমানে আনন্দ আর বিষাদের মিশ্রণে অদ্ভূত এক সময় কাটাচ্ছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। বিয়ের অনুষ্ঠানে অতিথিদের তালিকায় ছিলেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুট, সাবেক অধিনায়ক ও বর্তমান টেস্ট ওপেনার অ্যালেস্টার কুক, পেসার স্টুয়ার্ট ব্রড, স্টোকসের ডারহাম-সতীর্থ পল কলিংউড এবং উইকেটরক্ষক জস বাটলার।

Tag :
আপলোডকারীর তথ্য

চীন বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বিশ্বস্ত বন্ধু: স্পিকার

দীর্ঘদিনের বান্ধবীকে বিয়ে করলেন নিষিদ্ধ বেন স্টোকস

আপডেট সময় ১২:৫৩:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০১৭