ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

সিরাজগঞ্জে ঘরে সিঁধ কেটে ঢুকে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, আটক ১

আকাশ জাতীয় ডেস্ক: 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পূর্ব বিরোধের জেরে ঘরে সিঁধ কেটে ঢুকে আব্দুস সোবাহান (৬০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার গভীর রাতে উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের দত্তপাড়া এলংজানি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুস সোবাহান ওই গ্রামের মৃত শুকুর আলীর ছেলে এবং দত্তপাড়া এলংজানি দুগ্ধ উৎপাদন সমিতির সাবেক ব্যবস্থাপক ছিলেন।

ঘটনার সময় সোবাহানের স্ত্রী শেফালী খাতুন স্বামীকে রক্ষা করতে গেলে হামলাকারীরা তার হাতেও কোপ দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা জানান, ঘটনার পর আব্দুস সোবাহানের প্রতিপক্ষের নেতৃত্বে থাকা হায়দুল ইসলামকে রক্তমাখা কাপড়সহ আটক করে গ্রামবাসী। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

নিহতের মেয়ে সাবিনা খাতুন অভিযোগ করেন, গ্রামের একটি মসজিদের পুকুর নিয়ে দীর্ঘদিন ধরে বাবলু, মোতালেব, সাইফুল ও হায়দুল গংয়ের সঙ্গে তাদের বিরোধ চলছিল। প্রায় তিন বছর আগে ওই পুকুরকে কেন্দ্র করে সংঘর্ষে তার ভাই সেলিম আহম্মেদ নিহত হন। এ ঘটনায় তার বাবা মামলা দায়ের করেছিলেন।

তিনি বলেন, মামলাটি বর্তমানে আদালতে সাক্ষ্যগ্রহণের অপেক্ষায় রয়েছে। মামলা তুলে নিতে প্রতিপক্ষ দীর্ঘদিন ধরে তার বাবাকে হুমকি দিয়ে আসছিল। পরিকল্পিতভাবেই তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

লাহিড়ী মোহনপুর ইউনিয়নের সাবেক সদস্য আবুল হোসেন জানান, পুকুর নিয়ে দুই পক্ষের দীর্ঘদিনের বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে স্থানীয়দের ধারণা।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোক্তারুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের কাজ করেছে। প্রাথমিকভাবে পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আটক হায়দুলকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

সিরাজগঞ্জে ঘরে সিঁধ কেটে ঢুকে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, আটক ১

আপডেট সময় ০২:২৫:০৭ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬